• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

অনুখন মাধব মাধব সোঙরিতে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » অনুখন মাধব মাধব সোঙরিতে

অনুখন মাধব                     মাধব সোঙরিতে
সুন্দরি ভেলি মধাঈ |
ও নিজ ভাব                     সভাবহি বিসরল
আপন গুণ লুবুধাঈ ||

মাধব অপরূপ তোহারি সিনেহ |
অপনে বিরহ                     অপন তনু জর জর
জিবইতে ভেল সন্দেহ ||
ভোরহি সহচরি                     কাতর দিঠি হেরি
ছল ছল লোচন পানি |
অনুখন রাধা                     রাধা রটইট
আধা আধা কহু বাণী ||
রাধা সয়ে জব                     পুনতহিঁ মাধব
মাধব সয়ে জব রাধা |
দারুণ প্রেম                     তবহি নহি টূটত
বাঢ়ত বিরহক বাধা ||
দুহু দিশে দারু                     দহনে জৈসে দগধই
আকুল কীট পরান |
ঐসন বল্লভ                     হেরি সুধামুখি
কবি বিদ্যাপতি ভান ||

Category: পদাবলী-কীর্তনTag: বিদ্যাপতি
Previous Post:হে গোবিন্দ গোপিনাথ কৃপা করি রাখ নিজ সাথে
Next Post:অঙ্কুর তপন-তাপে যদি জারব

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑