• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আধক আধ- আধ দিঠি অঞ্চলে (শ্রীরাধার অসামান্যতা)

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » আধক আধ- আধ দিঠি অঞ্চলে (শ্রীরাধার অসামান্যতা)

আধক আধ-                  আধ দিঠি অঞ্চলে
যব ধরি পেখলুঁ কান |
কত শত কোটি            কুসুম-শরে জর জর
রহত কি যাত পরাণ ||
সজনি জানলুঁ বিহি মোহে বাম |
দুহু লোচন ভরি                 যো হরি হেরই
তছু পায়ে মঝু পরণাম ||
সুনয়নি কহত                   কানু ঘন শ্যামর
মোহে বিজুরিসম লাগি |
রসবতি তাক                  পরশ-রসে ভাসত
হমারি হৃদয়ে জ্বলু আগি ||
প্রেমবতী প্রেম                লাগি জিউ তেজত
চপল জীবনে মঝু সাধ |
গোবিন্দদাস ভণে                  শ্রীবল্লভ জানে
রসবতি-রস-মরিযাদ ||

Category: পদাবলী-কীর্তনTag: গোবিন্দদাস কবিরাজ
Previous Post:কন্টক গাড়ি কমলসম পদতল (দুশ্চর সাধনা)
Next Post:হৃদয়-মন্দিরে মোর কানু ঘুমাওল (আক্ষেপ)

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑