• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কন্টক গাড়ি কমলসম পদতল (দুশ্চর সাধনা)

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » কন্টক গাড়ি কমলসম পদতল (দুশ্চর সাধনা)

কন্টক গাড়ি\’                 কমলসম পদতল
মঞ্জির চীরহি ঝাপি |
গাগরি-বারি                  ঢরি করু পিছল
চলতহি অঙ্গুলি চাপি ||
মাধব তুয়া অভিসারক লাগি |
দূতর পন্থ                    গমন ধনি সাধয়ে
মন্দিরে যামিনি জাগি ||
করযুগে নয়ন               মুন্দি চলু ভাবিনি
তিমির পয়ানক আশে |
কর-কঙ্কণ-পণ               ফণিমুখ-বন্ধন
শিখই ভূজগ-গুরু পাশে ||
গুরুজন-বচন                বধিরসম মনই
আন শুনই কহে আন |
পরিজন-বচনে               মুগধিসম হাসই
গোবিন্দদাস পরমাণ ||

Category: পদাবলী-কীর্তনTag: গোবিন্দদাস কবিরাজ
Previous Post:তুয়া অপরূপ রূপ হেরি দূরে সঞে
Next Post:আধক আধ- আধ দিঠি অঞ্চলে (শ্রীরাধার অসামান্যতা)

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑