• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

হৃদয়-মন্দিরে মোর কানু ঘুমাওল (আক্ষেপ)

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » হৃদয়-মন্দিরে মোর কানু ঘুমাওল (আক্ষেপ)

হৃদয়-মন্দিরে মোর             কানু ঘুমাওল
প্রেম প্রহরি রহু জাগি |
গুরুজন-গৌরব              চৌর-সদৃশ ভেল
দূরহি দূরে রহু ভাগি ||
সজনি এত দিনে ভাঙ্গল ধন্দ |
কানু-অনুরাগ-                 ভূজঙ্গে গরসিল
কুল-দাদুরি মতিমন্দ ||
আপনক চরিত         আপে নাহি সমুঝিয়ে
আন করত হোয় আন |
ভাবে ভরল মন             পরিজন বাঁচিতে
গৃহ-পতি শপতিক ঠান ||
নয়নক নীর                   থীর নাহি বান্ধই
না জানিয়ে কিয়ে ভেল আঁখি |
যথ পরমাদ               কহই নাহি পারিয়ে
গোবিন্দদাস এক সাখী ||

Category: পদাবলী-কীর্তনTag: গোবিন্দদাস কবিরাজ
Previous Post:আধক আধ- আধ দিঠি অঞ্চলে (শ্রীরাধার অসামান্যতা)
Next Post:যাঁহা পহু অরুণ-চরণে চলি যাত (পঞ্চভূতে বিলয়)

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑