• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

শুন গো তাহার কাজ কহিতে বাসিয়ে লাজ (প্রথম মিলন)

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » শুন গো তাহার কাজ কহিতে বাসিয়ে লাজ (প্রথম মিলন)

শুন গো তাহার কাজ                    কহিতে বাসিয়ে লাজ
দেখা হৈল কদম্বের তলে।
বিবিধ ফুলের মালা                    যতনে গাঁথিয়া কালা
পরাইতে চাহে মোর গলে।।
আমি মরি অই দুখে                    ভয় নাহি তার বুকে
সাত পাঁচ সখী ছিল সাথে।
চাতুরী করিয়া চার                    বসনে করিলাম আড়
ডর হৈল পাছে কেহ দেখে।।
না জানে আপন পর                    সকল বাসয়ে ঘর
কারো পানে ফিরিয়া না চায়।
আমারে দেখিয়া হাস্যা                    বাহু পসারিয়া আস্যা
মুখে মুখ দিয়া চুমা খায়।।
গলাতে বসন ধরে                    কত না মিনতি করে
কথা না কহিলাম আমি লাজে।
লোচন বোলে গেল কুল                    গোকুল হৈল উলথুল
আর কি চাতুরী ধনি সাজে।।

Category: পদাবলী-কীর্তনTag: লোচন দাস
Previous Post:সজনি ও ধনি কে কহ বটে (প্রথম দর্শন)
Next Post:নীরদ-নয়নে নীর ঘন সিঞ্চনে (শ্রীগৌরচন্দ্র)

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑