• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নীরদ-নয়নে নীর ঘন সিঞ্চনে (শ্রীগৌরচন্দ্র)

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » নীরদ-নয়নে নীর ঘন সিঞ্চনে (শ্রীগৌরচন্দ্র)

নীরদ-নয়নে               নীর ঘন সিঞ্চনে
পুলক-মুকুল অবলম্ব |
স্বেদ-মরন্দ                বিন্দু বিন্দু চূয়ত
বিকসিত ভাবকদম্ব ||
কি পেখলুঁ নটবর গৌর কিশোর |
অভিনব হেম-           কলপতরু সঞ্চরু
সুরধুনিতীরে উজোর ||
চঞ্চল চরণ-                     কমলতলে
ভকত-ভ্রমরগণ ভোর |
পরিমল-লুবধ             সুরাসুর ধাবই
অহনিশি রহত অগোর ||
অবিরত প্রেম        রতন-ফল-বিতরণে
অখিল মনোরথ পূর |
তাকর চরণে             দীন হীন বঞ্চিত
গোবিন্দদাস রহু দুর ||

Category: পদাবলী-কীর্তনTag: গোবিন্দদাস কবিরাজ
Previous Post:শুন গো তাহার কাজ কহিতে বাসিয়ে লাজ (প্রথম মিলন)
Next Post:তুয়া অপরূপ রূপ হেরি দূরে সঞে

Reader Interactions

Comments

  1. Sudipa biswas

    April 4, 2022 at 9:27 am

    Good

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑