• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সজনি ও ধনি কে কহ বটে (প্রথম দর্শন)

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » সজনি ও ধনি কে কহ বটে (প্রথম দর্শন)

সজনি ও ধনি কে কহ বটে।
গোরোচনা-গোরি                       নবীনা কিশোরী
নাহিতে দেখিলুঁ ঘাটে।।
যমুনার তীরে                       বসি তার নীরে
পায়ের উপরে পা।
অঙ্গের বসন                       করিয়া আসন
সে ধনী মাজিছে গা।।
কিবা সে দু-গুলি                       শঙ্খ ঝলমলি
সরু সরু শশিকলা।
মাটিতে উদয়                       যেন সুধাময়
দেখিয়া হইলুঁ ভোলা।।
সিনিঞা উঠিতে                       নিতম্ব-তটিতে
পড়্যাছে চিবুকরাশি।
কান্দিয়া আন্ধার                       কনক-চাঁদার
শরণ লইল আসি।।
চলে নীল শাড়ী                       নিঙ্গাড়ি নিঙ্গাড়ি
পরাণ সহিতে মোর।
সেই হৈতে মোর                       হিয়া নহে থির
মনমথ-জ্বরে ভোর।।
দাস-লোচন                       কহয়ে বচন
শুন হে নাগর-চান্দা।
সে যে বৃষভানু-                       রাজার নন্দিনী
নাম বিনোদিনী রাধা।।

Category: পদাবলী-কীর্তনTag: লোচন দাস
Previous Post:নহিয় বিমুখ রাই নহিয় বিমুখ (প্রেমনিবেদন)
Next Post:শুন গো তাহার কাজ কহিতে বাসিয়ে লাজ (প্রথম মিলন)

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑