• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নহিয় বিমুখ রাই নহিয় বিমুখ (প্রেমনিবেদন)

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » নহিয় বিমুখ রাই নহিয় বিমুখ (প্রেমনিবেদন)

নহিয় বিমুখ রাই নহিয় বিমুখ।
অনুগত জনেরে না দিহ এত দুখ।।
তুয়া রূপ নিরখিতে আঁখি ভেল ভোর।
নয়ন-অঞ্জন তুয়া পরতিত চোর।।
প্রতি-অঙ্গে অনুখণ রঙ্গ-সুধানিধি।
না জানি কি লাগি পরসন্ন নহে বিধি।।
অলপ অধিক-সঙ্গে হয় বহু-মূল।
কাঞ্চন সঞে কাচ মরকত-তূল।।
এত অনুনয় করি আমি নিজ-জনা।
দুরদিন হয় যদি চান্দে হরে কণা।।
রূপে গুণে যৌবনে ভুবনে আগলী।
বিধি নিরমিল তোহে পিরিতি পুতলী।।
এত ধনে ধনী যেহ সে কেনে কৃপণ।
জ্ঞানদাস কহে কেবা জানে কার মন।।

———-
প্রেমনিবেদন ।। জ্ঞানদাস।।

Category: পদাবলী-কীর্তনTag: জ্ঞানদাস
Previous Post:আলো মুঞি কেন গেলুঁ কাইন্দীর কূলে (প্রথম প্রেম)
Next Post:সজনি ও ধনি কে কহ বটে (প্রথম দর্শন)

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑