• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ভাবিলে কী হবে গো যা হইবার তা হইয়া গেছে – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » ভাবিলে কী হবে গো যা হইবার তা হইয়া গেছে – লিরিক্স – শাহ আব্দুল করিম

ভাবিলে কী হবে গো যা হইবার তা হইয়া গেছে
জাতি-কুল-যৌবন দিয়াছি প্রাণ যাবে তার পাছে গো
যা হইবার তা হইয়া গেছে ॥

কালার সনে প্রেম করিয়া কালনাগে দংশিছে
ঝাড়িয়া বিষ নামাইতে পারে এমন কি কেউ আছে গো ॥

পিরিত পিরিত সবাই বলে পিরিত যে করিয়াছে
পিরিত করিয়া জ্বইল্যা পুইড়্যা কতজন মরেছে গো ॥

আগুনের তুলনা হয় না প্রেম-আগুনের কাছে
নিভাইলে নিভে না আগুন কী করে প্রাণ বাঁচে গো ॥

বলে বলুক লোকে মন্দ কুলের ভয় কি আছে
আবদুল করিম জিতে মরা বন্ধু পাইলে বাঁচে গো ॥

———————–
শাহ আব্দুল করিম

Category: বাউল গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:আর কিছু চায় না মনে গান ছাড়া – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:আর জ্বালা সয় না গো সরলা – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Comments

  1. Fojlu

    June 10, 2021 at 5:35 pm

    Vabi Le ki Hobe go ja hobar ta

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑