• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আর কিছু চায় না মনে গান ছাড়া – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » আর কিছু চায় না মনে গান ছাড়া – লিরিক্স – শাহ আব্দুল করিম

আর কিছু চায় না মনে গান ছাড়া
গান গাই আমার মনকে বোঝাই
মন থাকে পাগলপারা ॥

গানে প্রাণবন্ধুরে ডাকি
গানে প্রেমের ছবি আঁকি
পাব বলে আশা রাখি
না পাইলে যাব মারা ॥

গান আমার জপমালা
গানে খোলে প্রেমের তালা
প্রাণবন্ধু চিকনকালা
অন্তরে দেয় ইশারা।।

গানকে ভালোবেসেছিলাম
গানে মন বিকাইয়া দিলাম
দুঃখের বোঝা মাথায় নিলাম
হইলাম সর্বহারা ॥

ভাবে করিম দীনহীন
আর কি আসবে শুভদিন
জল ছাড়া কি বাঁচিবে মীন
ডুবলে কি ভাসবে ভরা ॥

—————-
শাহ আব্দুল করিম

Category: বাউল গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:আগের বাহাদুরী এখন গেল কই – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:ভাবিলে কী হবে গো যা হইবার তা হইয়া গেছে – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Comments

  1. Sohel Nil

    April 10, 2013 at 3:53 pm

    nice song

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑