• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আর জ্বালা সয় না গো সরলা – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » আর জ্বালা সয় না গো সরলা – লিরিক্স – শাহ আব্দুল করিম

আর জ্বালা সয় না গো সরলা
আমি তুমি দুজন ছিলাম
এখন আমি একেলা ॥

দুনিয়া কঠিন ঠাঁই
দুঃখ কইবার জায়গা নাই গো
মনের দুঃখ কারে জানাই
বসে কাঁদি নিরালা ॥

দুঃখে আমার জীবন গড়া
সইলাম দুঃখ জনম ভরা গো
হইলাম সর্বস্বহারা
এখন যে আর নাই বেলা ॥

আর কত সয় কোমল প্রাণে
আর কতকাল ঘুরব বনে গো
আর কতদিন দুই নয়নে
বহাব নদী-নালা ॥

তুমি চলে গেলে দূরে
প্রাণপাখি যাইতে চায় উড়ে গো
যে-পাখিরে জনম ভরে
খাওয়াইলাম দুগ্ধ-কলা ॥

বলে করিম দীনহীনে
কত কথা উঠে মনে গো
তুমি বিনে এ জীবনে
ভাঙ্গিল ভবের খেলা ॥

——————–
শাহ আব্দুল করিম

Category: বাউল গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:ভাবিলে কী হবে গো যা হইবার তা হইয়া গেছে – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:আমি গান গাইতে পারি না – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑