• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

শুনবে কি বুঝবে কি ওরে মন ধুন্ধা – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » শুনবে কি বুঝবে কি ওরে মন ধুন্ধা – লিরিক্স – শাহ আব্দুল করিম
শুনবে কি বুঝবে কি ওরে মন ধুন্ধা?
এই দুনিয়া মায়াজালে বান্ধা ॥

কতজন পাগল হইয়া মায়াতে মন মজাইয়া
আপনার ধন পরকে দিয়া সার হইয়াছে কান্দা
বহুরূপী রঙবাজারে মন থাকে না মনের ঘরে
রঙ দেখাইয়া প্রাণে মারে লাগাইয়া ধান্ধা ॥

ছেড়ে দিয়া মায়াপুরী দিতে হবে ভবপাড়ি
চেয়ে দেখ মনবেপারী দিন গেলে হয় সন্ধ্যা
আপন যদি ভালো বোঝো সুসময়ে মুর্শিদ ভজ
জ্ঞান থাকিতে পাগল সাজ চোখ থাকতে হও আন্ধা ॥

সময়ে কাজ সাধন করো নবির মতে মনকে গড়
আপন কর্ম আপনি সারো করুক লোকে নিন্দা
কাটিয়া মায়ার বাঁধন যে হয়েছে মানুষ রতন
করিম কয় নাই তার মরণ সব সময় সে জিন্দা ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:মেয়েরূপী ফুল ফুটেছে বিশ্ব-বাগানে – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:এ সংসারে জুয়া খেলা হারজিতের কারবার – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Comments

  1. সজীব

    May 8, 2024 at 6:52 am

    এটা উস্তাদ রদিদ উদ্দিন সাবের লেখা

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑