• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মেয়েরূপী ফুল ফুটেছে বিশ্ব-বাগানে – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » মেয়েরূপী ফুল ফুটেছে বিশ্ব-বাগানে – লিরিক্স – শাহ আব্দুল করিম
মেয়েরূপী ফুল ফুটেছে বিশ্ব-বাগানে।
এই ফুল বেহেস্তে ফুটিয়াছিল কুদরতি শানে ॥

ঐ ফুল বেহেস্তে ছিল ঐ ফুল দুনিয়ায় আইল
ফেরেস্তা ভুলিয়া গেল ঐ ফুলের ঘ্রাণে ॥

ফুটেছে ফুল নানা বেশে ফুলকে সবাই ভালোবাসে
একটি ফুলের তিনটি রসে খেলে তিনজনে ॥

পুরুষ ভ্রমরা জাতি দেখিয়া ফুলের জ্যোতি
কেউ দিতেছে আত্মাহুতি মূল না জেনে ॥

প্রেমরস চিনে না যারা আমার মতো কর্মপোড়া
করিম কয় রসিক ছাড়া বোঝে না অন্যে ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:মন রে পাগল ও মনা তুমি কার ভরসা করো – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:শুনবে কি বুঝবে কি ওরে মন ধুন্ধা – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑