• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মন রে পাগল ও মনা তুমি কার ভরসা করো – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » মন রে পাগল ও মনা তুমি কার ভরসা করো – লিরিক্স – শাহ আব্দুল করিম
মন রে পাগল ও মনা তুমি কার ভরসা করো?
কারে বাঁচাইতে গিয়া কারে তুমি মারো রে মন ॥

কে হয় কতক্ষণের সাথি নিজে বিচার করো
ধোন্ধে ফকির ধ্যানে দিদার আপন কর্ম সারো রে মন ॥

কাম ক্রোধ লোভ মোহ ছয় রিপুকে মারো
দেহমন পবিত্র করে নামাজ রোজা করো রে মন ॥

মায়ার বাঁধন করে ছেদন আমার আমার ছাড়ো
শেষের দিন ঘোর নিদানে কে করবে উদ্ধার রে মন ॥

অজানাকে জানতে চাইলে মুর্শিদচরণ ধরো
পাক দরিয়ার পানি দিয়া ওজু-গোসল করো রে মন ॥

পাগল আবদুল করিম বলে মরার আগে মরো
তবে সে পাইতে পার বন্ধুয়ার দিদারও রে মন ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:কেন মন মজিলে রে মিছা মায়ায় – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:মেয়েরূপী ফুল ফুটেছে বিশ্ব-বাগানে – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑