• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এ সংসারে জুয়া খেলা হারজিতের কারবার – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » এ সংসারে জুয়া খেলা হারজিতের কারবার – লিরিক্স – শাহ আব্দুল করিম
এ সংসারে জুয়া খেলা হারজিতের কারবার
রসিক বৈ কেউ জানে না রে কী আছে ভিতরে তার ॥

মন কেন তুই পাগল হলে আসল দিয়া জুয়া খেলিলে
আপনার কপাল আপনি খাইলে এমন দিন হবে না আর ॥

তোর ঘরে মুর্শিদের ধন হেলাতে করলে না যতন
করবে যদি স্বরূপসাধন ষড়রিপুর সঙ্গ ছাড় ॥

না জানি কী নিশা খাইলাম লাভের আশায় মূল হারাইলাম
আবদুল করিম দোষী হইলাম না করে নিজের বিচার ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:শুনবে কি বুঝবে কি ওরে মন ধুন্ধা – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:নেশাপুরে এসে আমি হয়ে গেলাম নেশাখোর – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑