• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এবার ভোট কারে দিবে – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » এবার ভোট কারে দিবে – লিরিক্স – শাহ আব্দুল করিম
এবার ভোট কারে দিবে
ভোট দেওয়া দায়িত্ব মোদের ভোট যখন দিতে হবে
এবার ভোট কারে দিবে ॥

শান্তি শৃঙ্খলা রক্ষার ব্যবস্থা হলে পরিষ্কার
হবে না জুলুম অত্যাচার নির্বিঘ্নে ভোট দেওয়া যাবে
এবার ভোট কারে দিবে ॥

ভোট দাও সুবিচারের বলে, যে ভোটে সুফল ফলে
স্বৈরাচার উৎখাত হলে খাঁটি গণতন্ত্র পাবে
এবার ভোট কারে দিবে ॥

উৎখাত হলে স্বৈরাচার আসবে জনতার অধিকার
শোষকের সমাজ ব্যবস্থার পরিবর্তন করে নিবে
এবার ভোট কারে দিবে ॥

দেশে গণতন্ত্র চাই অন্য কোনো কথা নাই
অধিকার আদায়ের লড়াই, এই লড়াইয়ে জিততে হবে
এবার ভোট কারে দিবে ॥

মুক্তিযুদ্ধ করেছি, আজো সেই যুদ্ধে আছি
অধিকার বঞ্চিত হয়েছি, সেই অধিকার পাব কবে
এবার ভোট কারে দিবে ॥

দেশপ্রেমিক শোষিত সবে একযোগে যখন চলিবে
শোষণমুক্ত সমাজ হবে, সবাই তখন সুখে রবে
এবার ভোট কারে দিবে ॥

টাউট দালালের কথায় ভুলিও না লোভলালসায়
শত্রু যদি সুযোগ পায় বিশৃঙ্খলা ঘটাইবে
এবার ভোট কারে দিবে ॥

করিম কয় নাই জ্ঞাতিগোত্র, যারা বাংলা মায়ের পুত্র
কেবা শত্রু কেবা মিত্র বিচার করে চলতে হবে
এবার ভোট কারে দিবে ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:শান্ত মনে ভোট দাও এবার – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:শেখ মুজিব বঙ্গবন্ধু সবাই কয় – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑