• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

শান্ত মনে ভোট দাও এবার – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » শান্ত মনে ভোট দাও এবার – লিরিক্স – শাহ আব্দুল করিম
শান্ত মনে ভোট দাও এবার
দেশের জনগণ
বহু সমস্যার পরে
আসিয়াছে নির্বাচন ॥

উচ্ছশৃঙ্খলা বিশৃঙ্খলার
আমাদের আর নাই যে দরকার
যে আদেশ করেছেন সরকার
সবাই তা কর পালন ॥

মনে রেখো ভোটার আমি
হইও না কেউ উগ্রগামী
যেজন দেশের মঙ্গলকামী
সে আমাদের আপনজন ॥

আসলে ভোট দেওয়া চাই
এ ছাড়া অন্য উপায় নাই
অধিকার আদায়ের লড়াই
শান্তি সবার প্রয়োজন ॥

আমাদের ভোটের দ্বারা
নির্বাচিত হবেন যারা
এ দেশকে চালাবেন তারা
আসিবে আইনের শাসন ॥

ভোট দাও নিজে বিচার করে
ভুলিও না ধোঁকায় পড়ে
মিষ্টভাষী স্বার্থপরে
দিবে কত প্রলোভন ॥

শান্তির যদি আশা করো
সৎ মানুষের সঙ্গ ধর
শোষণমুক্ত সমাজ গড়ো
করিমের এই নিবেদন ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:অতীত বর্তমানে কি আর মিল আছে – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:এবার ভোট কারে দিবে – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑