• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

শেখ মুজিব বঙ্গবন্ধু সবাই কয় – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » শেখ মুজিব বঙ্গবন্ধু সবাই কয় – লিরিক্স – শাহ আব্দুল করিম
শেখ মুজিব বঙ্গবন্ধু সবাই কয়
বন্ধু ছিলেন সত্য বটে
আসলে শত্রু নয় ॥

স্বার্থের জন্য স্বার্থপরে
ভারতকে বিভক্ত করে
তেইশ বছর শোষণের পরে
বাঙালি সচেতন হয় ॥

শোষণমুক্তি চেয়েছিলেন
শেখ মুজিব দায়িত্ব নিলেন
জনগণ সমর্থন দিলেন
ছাড়িয়া মরণের ভয় ॥

গণতন্ত্র সমাজতন্ত্র
এই ছিল তার মহামন্ত্র
ধর্ম নয় শোষণের যন্ত্র
নিরপেক্ষ সমুদয় ॥

এনে দিলেন স্বাধীনতা
তাই তো বলে জাতির পিতা
সাক্ষী বিশ্বের জনতা
এই কথা যে মিথ্যে নয় ॥

গোপন ষড়যন্ত্র করে
মুজিবকে সপরিবারে
অন্যায়ভাবে হত্যা করে
বিচার যে তার বাকি রয় ॥

দীর্ঘ একুশ বছর পরে
আজ বাংলার ঘরে ঘরে
আশার সঞ্চার হলো রে
হলো নতুন ভাব উদয় ॥

যারা বাংলা মায়ের ভক্ত
মনকে করে নিল শক্ত
লাখো লাখো শহীদের রক্ত
বৃথা যাবে না নিশ্চয় ॥

শুনি জ্ঞানীগুণীর কথা
শ্রেষ্ঠ হয় মানবতা
শেখ মুজিব জাতির পিতা
করিম বলে নাই সংশয় ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:এবার ভোট কারে দিবে – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:ধর্মাধর্ম নাই রে শোষকের নাই বিবেচনা – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑