• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

হিংসাখোরগণ বলে এখন আবদুল করিম নেশাখোর – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » হিংসাখোরগণ বলে এখন আবদুল করিম নেশাখোর – লিরিক্স – শাহ আব্দুল করিম
হিংসাখোরগণ বলে এখন
আবদুল করিম নেশাখোর
ধর্মকর্মের ধার ধারে না
গানবাজনাতে রয় বিভোর ॥

হিংসা অহংকার করা
মোমিনের কর্তব্য নয়
আদমকে হিংসা করিয়া
মকরম আবেদ শয়তান হয়
বুঝিতে হয় আসল বিষয়
হিংসা নিন্দা করে দূর ॥

হিংসাখোরগণ ধার্মিক নয়
করে দেখো সুবিচার
অহিংসা পরম ধর্ম
জ্ঞানী বলেন বারেবার
আল্লা-রাসুলের বাজার
কেউ ধনী কেউ দিনমজুর ॥

মসজিদকে খোদার ঘর বলি
মন্দির ভগবানের ঘর
আসলে খোদার আরশ
হয় মোমিনের অন্তর
যে করে তার নিজের খবর
আমি বলি সে চতুর ॥

মানুষের সঙ্গ করিলে
মানুষ তখন মানুষ হয়
জন্ম-জরা-যমযাতনা
থাকে না তার কোনো ভয়
বাউল আবদুল করিমে কয়
নয়ন রাখো মাশুকপুর ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:মন মুসল্লি ভাই শরিয়তে আছ তুমি – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:এয়ার কন্ডিশন মেশিন আছে মায়ের কাছে – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑