• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এয়ার কন্ডিশন মেশিন আছে মায়ের কাছে – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » এয়ার কন্ডিশন মেশিন আছে মায়ের কাছে – লিরিক্স – শাহ আব্দুল করিম
এয়ার কন্ডিশন মেশিন আছে
মায়ের কাছে
মাইয়ায় কেউরে হাসায়
কেউরে কাঁদায়
কলের পুতুল কলে নাচে ॥

চুম্বকে করে আকর্ষণ
পুরুষের ধন করে হরণ
শীত-গরম করে নিয়ন্ত্রণ
মানুষ তৈয়ার করিতেছে ॥

স্রষ্টার যে সৃষ্টিধারা
এই ভবে আসিল যারা
মায়ের গর্ভে সবাই গড়া
এতে কি আর দ্বিমত আছে ॥

মাইয়াতে রয়েছে শান্তি
ঠিক করে নেও ভাবকান্তি
দূর হলো যার ভুল-ভ্রান্তি
আঁধারে আলো জ্বলেছে ॥

ব্যভিচার করবে যারা
জবাবদিহি হবে তারা
আবদুল করিম বুদ্ধিহারা
কী হবে তাই ভাবিতেছে ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:হিংসাখোরগণ বলে এখন আবদুল করিম নেশাখোর – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:ইয়ামন হতে আইলায় দয়াল শাহজালাল আউলিয়া – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑