• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মন মুসল্লি ভাই শরিয়তে আছ তুমি – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » মন মুসল্লি ভাই শরিয়তে আছ তুমি – লিরিক্স – শাহ আব্দুল করিম
মন মুসল্লি ভাই
শরিয়তে আছ তুমি
তরিকতে নাই
তরিকতে নাই
তুমি হকিকতে নাই ॥

হকিকতের হক বিচারে
মন পবিত্র হলে পরে
দেখতে পাবে আপন ঘরে
আল্লা আলেক সাই ॥

হও যদি খাঁটি মুসলমান
বাহির-ভিতর করো সমান
যে হবে মুনাফিক নাদান
নরকে তার হবে ঠাঁই ॥

আসা-যাওয়া করে দমে
দিনে দিনে আয় কমে
কয় বাউল আবদুল করিমে
মরণকালে চরণ চাই ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:ও মনমাঝি রে অকূল সাগরে তোমার নাও – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:হিংসাখোরগণ বলে এখন আবদুল করিম নেশাখোর – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑