• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

হাতে লয়ে দ্বীপ অগণন – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর (পূজা ও প্রার্থনা)

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » হাতে লয়ে দ্বীপ অগণন – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর (পূজা ও প্রার্থনা)

হাতে লয়ে দ্বীপ অগণন – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর (পূজা ও প্রার্থনা)

হাতে লয়ে দীপ অগণন    চরাচর কার সিংহাসন
নীরবে করিছে প্রদক্ষিণ।
চারি দিকে কোটি কোটি লোক   লয়ে নিজ সুখ দুঃখ শোক
চরণে চাহিয়া চিরদিন।
সূর্য তাঁরে কহে অনিবার,     ‘মুখপানে চাহো একবার,
ধরণীরে আলো দিব আমি।
চন্দ্র কহিতেছে গান গেয়ে,   ‘হাসো প্রভু, মোর পানে চেয়ে,
জ্যোৎস্নাসুধা বিতরিব স্বামী।’
মেঘ গাহে চরণে তাঁহার  ‘দেহো, প্রভু, করুণা তোমার,
ছায়া দিব, দিব বৃষ্টিজল।’
বসন্ত গাহিছে অনুক্ষণ,    ‘কহো তুমি আশ্বাসবচন,
শুষ্ক শাখে দিব ফুল ফল।’
করজোড়ে কহে নরনারী,    ‘হৃদয়ে দেহো গো প্রেমবারি,
জগতে বিলাব ভালোবাসা।’
‘পূরাও পূরাও মনস্কাম’    কাহারে ডাকিছে অবিশ্রাম
জগতের ভাষাহীন ভাষা।

রাগ: মিশ্র খাম্বাজ
তাল: ঝাঁপতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1290
রচনাকাল (খৃষ্টাব্দ): 1884
স্বরলিপিকার: ইন্দিরা দেবী

হাতে লয়ে দ্বীপ অগণন – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর (পূজা ও প্রার্থনা)
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:প্রাণনাথ হে মনপ্রাণ তোমারে দিলাম না – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:আল্লার বাড়ি মক্কাশরিফ বোঝে না মন পাগলে – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑