• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

প্রাণনাথ হে মনপ্রাণ তোমারে দিলাম না – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » প্রাণনাথ হে মনপ্রাণ তোমারে দিলাম না – লিরিক্স – শাহ আব্দুল করিম
প্রাণনাথ হে
মনপ্রাণ তোমারে দিলাম না।
ভবমায়ায় ভুলে আমি
তোমার খবর নিলাম না–
মনপ্রাণ তোমারে দিলাম না ॥

শিশুকালে ছিলাম ভালো
আদরে মায়ের কোলে
যৌবনে মায়ার বাঁধনে
পড়িয়াছি গোলমালে
ভবসাগরের অতল জলে
কূল-কিনারা মিলে না ॥

তুমি স্রষ্টা তোমার সৃষ্টি
তুমি তো জগতের মূল
তুমি যারে করো দয়া
অকূলে তার মিলে কূল
দরবারে করে থাকি ভুল
করো তুমি মার্জনা ॥

বেলা গেল সন্ধ্যা হলো
পড়িয়াছি বিপাকে
জাহাজ নৌকা ঐ নদীতে
ডুবেছে লাখে লাখে
পড়ে নদীর ঘূর্ণিপাকে
ডুবলে কেউ আর ভাসে না ॥

দয়াময় নামটি তোমার
রয়েছে জগৎ জুড়ি
বাউল আবদুল করিম তোমার
স্নেহ-দয়ার ভিখারি
বাঁচি কিবা ডুবে মরি
তোমায় যেন ভুলি না ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:সর্বধনে ধনী তুমি আমি যে কাঙাল – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:হাতে লয়ে দ্বীপ অগণন – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর (পূজা ও প্রার্থনা)

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑