• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সর্বধনে ধনী তুমি আমি যে কাঙাল – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » সর্বধনে ধনী তুমি আমি যে কাঙাল – লিরিক্স – শাহ আব্দুল করিম
সর্বধনে ধনী তুমি
আমি যে কাঙাল
আউলিয়া শাহজালাল ॥

পাক নুরেতে নুরনবি
সেই নুরে তোমার ছবি
প্রশংসা কী বলবে কবি
ভাবিয়া বেহাল—
আউলিয়া শাহজালাল ॥

ছিলা তুমি ইয়ামনি
অমূল্য পরশমণি
তুমি যে রহমতের খনি
কুদরত কামাল—
আউলিয়া শাহজালাল ॥

এ দেশবাসীর ভাগ্য ভালো
আঁধারে পাইল আলো
ভক্তগণে লুটে নিল
প্রেম ভাণ্ডারের মাল—
আউলিয়া শাহজালাল ॥

পাগল আবদুল করিম বলে
আশায় জীবন গেল চলে
দয়ালের দয়া হলে
ভয় কী একাল-সেকাল—
আউলিয়া শাহজালাল ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:নবির ভেদ কে জানতে পারে – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:প্রাণনাথ হে মনপ্রাণ তোমারে দিলাম না – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑