• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নবির ভেদ কে জানতে পারে – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » নবির ভেদ কে জানতে পারে – লিরিক্স – শাহ আব্দুল করিম
নবির ভেদ কে জানতে পারে
জানি মনপ্রাণে এ তিনভুবনে
নবির সমান খোদায় কেউরে না করে ॥

আপে সাঁই নিরঞ্জন প্রেমেরই কারণ
নবিকে করলেন সৃজন আপনার নুরে
আপে পরোয়ারে আদর করে
দোস্ত বলে ডাকলেন যারে ॥

সেতারার ছিলেন সাজ হজরত আলী মাথার তাজ
দুই ইমাম কানের দুল-দুল ছিলেন দু-ধারে
মা জহুরা গলার হার ছিলেন কী বাহার
ছিলেন নবি আরশ-উপরে ॥

সাজরাতুল একিনে অতিশয় গোপনে
ছিলেন নবিজি ময়ুর-আকারে
সামনে আয়না ধরে পা রাব্বানা
রুহুগণের সৃজন করে ॥

আওয়ালে আহাদ দুওমে আহাম্মদ
ছিয়মে মোহাম্মদ নামটি ধরে
আবদুল করিম বলে এ ভূমণ্ডলে
প্রকাশ হলেন নবি মক্কা শহরে ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:আমি কী করিব রে প্রাণনাথ তুমি বিনে – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:সর্বধনে ধনী তুমি আমি যে কাঙাল – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑