• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমি কী করিব রে প্রাণনাথ তুমি বিনে – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » আমি কী করিব রে প্রাণনাথ তুমি বিনে – লিরিক্স – শাহ আব্দুল করিম
আমি কী করিব রে
প্রাণনাথ তুমি বিনে
সোনার অঙ্গ পুড়ে আঙ্গার
হলো দিনে-দিনে রে
প্রাণনাথ তুমি বিনে ॥

আসা-যাওয়া সার হয়েছে
নিয়তির বিধানে
জন্ম-জরা-যমযাতনা
সব তোমার অধীনে রে
প্রাণনাথ তুমি বিনে ॥

আশেক যারা জানে তারা
মন দিয়া মন কিনে
প্রেমসাগরে বাইলে বঁড়শি
ধরে রসের মীনে রে
প্রাণনাথ তুমি বিনে ॥

চির-অপরাধী আমি
বাঁধা আছি ঋণে
তোমার কাছে ক্ষমা চাহে
করিম দীনহীনে রে
প্রাণনাথ তুমি বিনে ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:দয়াল বলে ডাকে তোমায় কাঙালে – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:নবির ভেদ কে জানতে পারে – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑