• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দয়াল বলে ডাকে তোমায় কাঙালে – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » দয়াল বলে ডাকে তোমায় কাঙালে – লিরিক্স – শাহ আব্দুল করিম
দয়াল বলে ডাকে তোমায় কাঙালে
মুক্ত করে দাও গো দয়াল
বন্দি আছি মায়াজালে ॥

তুমি যে হও জগৎস্বামী
তুমি সবার অন্তর্যামী
এই আবেদন করি আমি
পাই যেন অন্তিমকালে ॥

যখন যে বিপদে পড়ে
তার ভাষায় সে স্মরণ করে
প্রাণ খুলে যে বলতে পারে
নিজের ভাষায় বলিলে ॥

বিফলে জীবন চলে যায়
উদ্ধারিয়া লও গো আমায়
বাংলাভাষাতে তোমায়
বলে করিম বাঙালে ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:ডাকলে দয়া করো বলে – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:আমি কী করিব রে প্রাণনাথ তুমি বিনে – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑