• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ডাকলে দয়া করো বলে – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » ডাকলে দয়া করো বলে – লিরিক্স – শাহ আব্দুল করিম
ডাকলে দয়া করো বলে
সকলের জানা
তাই তো এত ডাকাডাকি
সবাই চায় তোমার করুণা ॥

মকরম তোমার ভক্ত ছিল
ফেরেস্তার মাস্টারি নিল
একটি কথায় গোল বাঁধিল
রেহাই দিলায় না ॥

হুসেনকে কারবালাতে
নিদারুণ পিপাসাতে
এক বিন্দু পানি দিতে
কে করলো মানা ॥

নাম দিয়াছ দয়াল বলে
শিশু মরে মায়ের কোলে
পাষাণে মাথা ভাঙ্গিলে
দয়া করো না ॥

গরিব কাঙাল দুঃখীজনে
দয়া মাগে নিশিদিনে
দুঃখ বাড়ে দিনে-দিনে
মিছে ভাবনা ॥

দয়া যদি না করিবে
দয়াল নাম তোর মুছে যাবে
নইলে পাপী উদ্ধার পাবে
কিসের ভাবনা ॥

কোনো দিন তোমার দয়ায়
পাপী যদি উদ্ধার পায়
আবদুল করিম বলে তোমায়
পুরবে আমার মনোবাসনা ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:তোমার খেলা বুঝে উঠা ভার – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:দয়াল বলে ডাকে তোমায় কাঙালে – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑