• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তোমার খেলা বুঝে উঠা ভার – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » তোমার খেলা বুঝে উঠা ভার – লিরিক্স – শাহ আব্দুল করিম
তোমার খেলা বুঝে উঠা ভার
খেলা কী চমৎকার
তোমার খেলা বুঝে উঠা ভার।
অন্তর্যামী আছ তুমি
এই বিশ্ব ভুলের ভূমি
আমি নয় তুমি সর্বসার–
খেলা কী চমৎকার ॥

তোমার ইচ্ছায় এ সংসারে
সৃজিলে আদম-হাওয়ারে
বসাইতে এই ভবের বাজার।
আদম গড়া হলে পরে
আদমকে সজিদা করে
ফেরেস্তাগণ হুকুমে তোমার ॥

লা ইলাহা ইল্লাল্লাহু জানি
তোমাকে মুনিব মানি
আদম হলো মাটির তৈয়ার।
মকরম এই বির্তক করে
রইল সে দূরে সরে
লান্নতের তক্ত গলে তার ॥

আদমের কালবে ছিলা
ফেরেস্তার সজিদা নিলা
বুঝিয়া মকরম গুনাগার।
সব ফেরেস্তার মাস্টার
ছিল হিংসার ফলে লান্নত নিল
করিম বলে করে অহংকার ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:এ জগতে ডাকে তোমায় – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:ডাকলে দয়া করো বলে – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑