• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এ জগতে ডাকে তোমায় – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » এ জগতে ডাকে তোমায় – লিরিক্স – শাহ আব্দুল করিম
এ জগতে ডাকে তোমায়
কত ভাবে কত জনে
কেহ ডাকে তন্ত্রেমন্ত্রে
কেহ ডাকে আকুল প্রাণে ॥

তুমি বলেছ নাকি
যে ডাকে তার কাছে থাকি
তাই তো এত ডাকাডাকি
নইলে ডাকবে কী কারণে ॥

বসিয়া ধর্মশালাতে
ডাকে যার যে বিধানমতে
সাড়া দাও কার ডাকেতে
সেই খবর কেউ না জানে ॥

এই যে দুনিয়াদারি
কেউ ভেবেছে স্বর্গপুরী
হয়ে তোমার প্রেমভিখারি
ঘর ছেড়ে কেউ গেল বনে ॥

হয়ে তোমার প্রেমরোগী
যে হয়েছে সর্বত্যাগী
আছ তুমি তাহার লাগি
আবদুল করিম পাই কেমনে ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:জন্মিয়া শুনেছি ভবে তুমি আছ – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:তোমার খেলা বুঝে উঠা ভার – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑