• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আল্লার বাড়ি মক্কাশরিফ বোঝে না মন পাগলে – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » আল্লার বাড়ি মক্কাশরিফ বোঝে না মন পাগলে – লিরিক্স – শাহ আব্দুল করিম
আল্লার বাড়ি মক্কাশরিফ
বোঝে না মন পাগলে
ব্যক্তি নয় সে শক্তি বটে
আছে আকাশ-পাতালে ॥

খোদে খোদা প্রতি ঘটে
আল্লা আছে বিশ্বময়
ক্বালবে মোমিন আর্শে আল্লা
হাদিসে তার প্রমাণ রয়
কী করে পাই তার পরিচয়
নিজে শুদ্ধ না হলে ॥

আল্লা-নবি কী বলেছেন
এই হলো আসল বিষয়
শা-রগ হতে আরও কাছে
বলছেন আল্লা দয়াময়
তাহলে সবার মধ্যে রয়
বিচার করো আসলে ॥

সে যে হয় দয়াল দাতা
নাম রাহমানুর রাহিম
কাঙালকে করেন দয়া
আমি গুনাগার আজিম
বলে বাউল আবদুল করিম
বন্দি আছি মায়াজালে ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:হাতে লয়ে দ্বীপ অগণন – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর (পূজা ও প্রার্থনা)
Next Post:আসল কাজে ফাঁকি দিয়া রে মন তুই আর চলিবে কতদিন – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑