• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

জলধ্যান সিরিজ থেকে

লাইব্রেরি » বিবিধ লেখার সংকলন » কবিতা » জলধ্যান সিরিজ থেকে

শত্রুর মতো শত্রু আঁচলটাকে
টেনে দিলে বুকে
কক্সবাজারের
বঙ্গোপসাগরের
জমিনজুড়ে অস্ত গেল পূর্ণিমাচাঁদ

উঠে এল ক্রোধমায়াফাঁদ
নিম্নবিত্ত বুকে ঝুল্লো এক
মাত্রমোছা ব্ল্যাকবোর্ড

ভোর কি হবে না অনু!
নতজানু
ভালোবাসা ছেড়ে ত্বক, কণ্ঠনালি
ভূমধ্যসাগরে ভাঙে ঢেউ, অন্তর্জলী

দেখাবে না আর! একবার
আঁচল উড়ে গেলে
চোখের তারার সাহসী জলকেলী

ঊনপঞ্চাশ কিলোমিটার
বেলাভূমিজুড়ে আরাধ্য মারণসলিলা
চাঁদভোর

শি মু ল সা লা হ্ উ দ্দি ন
সূত্র: দৈনিক প্রথম আলো, ডিসেম্বর ০৪, ২০০৯

Category: কবিতা
Previous Post:পরশ-পরের কথা
Next Post:বিষাক্ত উত্সবরেণু

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑