• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বিষাক্ত উত্সবরেণু

লাইব্রেরি » বিবিধ লেখার সংকলন » কবিতা » বিষাক্ত উত্সবরেণু

মনে মনে খুশি হওয়ার দিন ক্রমে
ছোট হতে হতে
বিন্দু হয়ে গেছে। সেই বিন্দু—যার নিচে
পড়ে আছে
চাঁদের প্লাবন, দ্রাক্ষা ও পাগল বয়স

নতজানু প্রতিটি মুহূর্ত তবু অঞ্জলি ধরে রাখে
দূর গুঞ্জরণে—তীর্থের রহস্য নিয়ে তন্দ্রাহীন
সঞ্চিত বিশ্বাসের বুকে লুকানো মিথ্যে খুরের দাগ
উত্সব দেখলেই দেখো কেমনতর
উজ্জ্বলতা ছড়ায়!

জানো তো, প্রতিটি উত্সবের আড়ালেই কিছু তুষারপাত ঘটে!

অগ্নিবর্ণ কোনো সহসা তুষারে
পথহারা দেহ উড়ে উড়ে
অসময়ে যদি বা লুটায় কোনো প্রাগৈতিহাসিক
সমাধিফলকের গায়
এই ভয়ে
তুমুল ক্ষুিপপাসা নিয়ে কিছুটা দূরত্বে থাকি
আনন্দোত্সব থেকে…

স ফে দ ফ রা জী
সূত্র: দৈনিক প্রথম আলো, ডিসেম্বর ০৪, ২০০৯

Category: কবিতা
Previous Post:জলধ্যান সিরিজ থেকে
Next Post:চুপি চুপি গাঢ় রাত্রে শুয়ে – মুস্তাফা জামান আব্বাসী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑