• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

হাউ টু টক টু এ্যানিওয়ান – লেইল লোনডেস

লাইব্রেরি » হাউ টু টক টু এ্যানিওয়ান – লেইল লোনডেস
হাউ টু টক টু এ্যানিওয়ান - লেইল লোনডেস
বইয়ের ধরন: অনুবাদ বই

হাউ টু টক টু এ্যানিওয়ান – লেইল লোনডেস

ভাষান্তর – এ. এস. এম. রাহাত

অনুবাদকের কথা

আমাদের বিশাল সংখ্যক পাঠক আছেন যারা শুধুমাত্র এই আশায় রয়েছেন- কেউ একজন এসে অনুবাদ করলে ওই বইটা পড়তে পারতাম, ওই বইটা সম্পর্কে আরেকটু জানতে পারতাম।

বিদেশি ভাষায় এমন অসংখ্য বই রয়েছে যা আমাদের প্রাত্যহিক জীবনের জন্য খুবই কার্যকরী। দুঃখের বিষয় বইগুলো বাংলায় সহজ করে লিখে দেওয়ার মতো মানুষ খুব কম। ইংরেজি লেখা দেখলেই অনেকে ভয় পাই। এর কারণও আছে। আমাদের ইংরেজি সহজ-সরল। অথচ বইগুলো এমন কাঠখোট্টা সব ওয়ার্ড দিয়ে লিখা হয়ে থাকে যে প্রতি লাইনে পাঁচবার ডিকশনারি দেখা লাগে। জোর করে এক-দুই পৃষ্ঠা পড়ার পর অনেকেই হাল ছেড়ে দেন। ফলত অনুবাদের আশায় থাকা ছাড়া পথ থাকে না। আপনাদের কথা ভেবে আমার এই ক্ষুদ্র প্রয়াস। বিদেশি বইয়ের বিশাল সাগর থেকে অন্তত একটি বালুকণা তো তুলে আনতে পেরেছি। এজন্য আল্লাহর কাছে অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে চেষ্টা অব্যাহত থাকবে।

বইটি যখন আমার হাতে আসে তখন আমি ভারতে। পড়াশোনা নিয়ে অত্যধিক ব্যস্ত ছিলাম। বইটা পড়লাম। দারুণ সব কৌশল আমাকে মুগ্ধ করল। খুঁজে দেখি বইটি কেউ অনুবাদ করেনি। গুগলে অসংখ্য মানুষ এই বইয়ের বাংলা অনুবাদ খুঁজে ফিরেছে (গুগলের সার্চ সাজেশনে গেলেই দেখা যায়)। শেষে সিদ্ধান্ত নিলাম কেউ করেনি যখন বইটি আমিই করব। অনেক লম্বা একটা বই। প্রায় বছরখানেক ধরে ব্যস্ততার ফাঁকে ফাঁকে কাজ করে অনুবাদ শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের ভালো লাগলেই আমার প্রচেষ্টা সার্থক হবে। হ্যাপি রিডিং।

এ. এস. এম. রাহাত
০৪ আগস্ট, ২০২১
দাগনভূঞা, ফেনী।

.

ভূমিকা

তুমি কি সেই ব্যক্তিদের কখনো প্রশংসা করেছ, যাদের দেখলে তোমার সর্বদিক থেকে পরিপূর্ণ মনে হয়? তারা ব্যবসায়িক অধিবেশনে যেমন সাবলীলভাবে কথা বলেন তেমনি সামাজিক কার্যক্রমেও তাদের জুড়ি নেই। তারাই ওইসব লোক যারা কর্মক্ষেত্রে অনন্য, জীবনসঙ্গী হিসেবে মধুর, বন্ধুদের মাঝে বিনয়ী, আর্থিকভাবে স্বাবলম্বী এবং রুচিতে আধুনিক।

একটু ধৈর্য ধরে দেখো তো, তাদের অনেকের চেয়ে তুমি অধিক বুদ্ধিমান নও কি? তোমার থেকে অনেক ক্ষেত্রে তারা শিক্ষায়ও পিছিয়ে। এমনকি তাদের অনেকে দেখতেও কুৎসিত! এর ব্যখ্যা কীভাবে দেবে? (কিছু মানুষ ভাবে, ওরা জন্ম থেকেই এসব গুণ পেয়েছে। কারো মতে তারা রপ্ত করেছে, এমনও মানুষ পাওয়া যায় যারা ভাবে, তারা ভাগ্যবান তাই পারে। তাদের বলি, নিজের ধারণা পরিবর্তন করো।) তারা কীভাবে অন্যদের থেকে নিজেদের আলাদা করেছে, বিশেষ কোনো কৌশল ব্যবহার করে?

তুমি পর্যবেক্ষণ করলেই দেখবে, তাদের কেউই একদিনে সব অর্জন করে নেয়নি। বরং বছরের পর বছর তারা শিখেছে, শত শত মানুষের সংস্পর্শে গিয়েছে, ধাপে ধাপে নিজেদের মাঝে ভালো গুণের বিকাশ ঘটিয়েছে, ধাপে ধাপে উপরে উঠেছে, সামাজিক এবং কর্মক্ষেত্রে নিজেদের নিয়ে গেছে অনন্য উচ্চতায়।

ব্যর্থরা প্রায়শই অভিযোগ তোলে, সফল ব্যক্তিদের সফলতার কারণ তাদের বংশ মর্যাদা এবং ধন সম্পদ। সফল ব্যক্তিদের কাছ থেকে বন্ধুত্ব, ভালোবাসা কিংবা ব্যবসায়িক সহযোগিতা পেতে ব্যর্থ হয়ে ওরা তাদের কটাক্ষ করে এবং নিজেদের দেয় মিছে সান্ত্বনা। তাদের অভিযোগের শেষ নেই।

অভিযোগকারীরা কখনোই নিজের ভুল স্বীকার করে না। তারা বুঝতে পারে না তাদের নড়বড়ে সম্পর্ক এবং যোগাযোগের অপরিপক্বতা তাদের ব্যর্থতার অন্যতম কারণ। প্রশ্ন থেকেই যায়, কেন তারা এসবের দিকে মনযোগ দেয় না? কারণ সফল ব্যক্তির কিছু পদক্ষেপ তাদের অন্যদের থেকে আলাদা করে দেয়, তাদের কৌশলী করে তোলে- যা খুব সহজেই অন্য একজন সফল ব্যক্তির সাথে পরিচিত হতে সাহায্য করে। ম্যানেজমেন্টে যখন পুরনো ধ্যান-ধারণার মানুষ জায়গা পায়, তারা সব সময় অন্যের বিরুদ্ধে অভিযোগ করতে ব্যস্ত থাকে। কেউ ভালো কিছু করে ফেললে তারা তাকে হিংসা ও বিরোধিতা করতে থাকে।

আজকের দিনে যেসব নারী-পুরুষ, যারা দেশ চালাচ্ছে, বিভিন্ন সংস্থার নেতৃত্ব দিচ্ছে এবং শিল্প-সংস্কৃতিতে অবদান রাখছে, এগুলো কোনো অলৌকিক ঘটনা নয় বরং কিছু কৌশলের ফলাফল। তারা যেদিকেই হাত বাড়ায় সফলতা তাদের আলিঙ্গন করে।

সেই বিশেষ কৌশলগুলো আসলে কী? তুমি অনেকগুলো খুঁজে পাবে যার মাঝে কিছু কৌশল তোমার বন্ধুত্বকে আরও মজবুত করবে, কিছু কৌশল খুব সহজে কারো মন জয় করিয়ে নিতে সহায়ক হবে এবং কিন্তু ব্যাপার মানুষকে আগ্রহী করে তুলবে তোমাকে ভালোবাসতে।

কিছু গুণ বসকে বাধ্য করবে তোমাকে কাজে নিতে এবং পদোন্নতি দিতে, কিছু গুণ খদ্দেরকে পুনরায় তোমার কাছে ফিরিয়ে আনবে এবং তোমার থেকেই ক্রয় করাবে। আমাদের প্রত্যেকের থলিতেই এমন কিছু কৌশল জমে আছে এমনকি অনেকের থলিতে তা ভরপুর। এসব গুণ যারা রপ্ত করে রেখেছে তারা একেকজন পৌছে গেছে সফলতার সর্বোচ্চ শিখরে।

How to Talk to Anyone বইটি তোমাকে ৯২টি এমন ছোটোখাটো কৌশল শেখাবে যা রপ্ত করলে তুমি পৌঁছে যাবে তোমার সফলতার শিখরে।

Book Content

হাউ টু টক টু এ্যানিওয়ান – ১
হাউ টু টক টু এ্যানিওয়ান – ২
হাউ টু টক টু এ্যানিওয়ান – ৩
হাউ টু টক টু এ্যানিওয়ান – ৪
হাউ টু টক টু এ্যানিওয়ান – ৫
হাউ টু টক টু এ্যানিওয়ান – ৬
হাউ টু টক টু এ্যানিওয়ান – ৭
হাউ টু টক টু এ্যানিওয়ান – ৮
হাউ টু টক টু এ্যানিওয়ান – ৯
শেষ বিকেলের মেয়ে

শেষ বিকেলের মেয়ে – জহির রায়হান

লগ্নজিতা মৌরি মরিয়ম

লগ্নজিতা – মৌরি মরিয়ম

রহস্য সমগ্র - অজেয় রায়

রহস্য সমগ্র – অজেয় রায়

সমুদ্র-যাত্রা

সমুদ্র-যাত্রা – বাণী বসু

Reader Interactions

Comments

  1. MD.sobuj

    May 18, 2026 at 4:01 am

    Nuch

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑

Login
Accessing this book requires a login. Please enter your credentials below!

Continue with Google
Lost Your Password?
এভারগ্রিন বাংলা লোগো
Register
Don't have an account? Register one!
Register an Account

Continue with Google

Registration confirmation will be emailed to you.