• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

লাল রক্ত কালো গোলাপ – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

লাইব্রেরি » হিমাদ্রিকিশোর দাশগুপ্ত » লাল রক্ত কালো গোলাপ – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
লাল রক্ত কালো গোলাপ
লেখক: হিমাদ্রিকিশোর দাশগুপ্তবইয়ের ধরন: ভৌতিক, হরর, ভূতের বই

লাল রক্ত কালো গোলাপ – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

দীপ প্রকাশন
প্রথম প্রকাশ : জানুয়ারি ২০২১
প্রচ্ছদ ও অলংকরণ – সৌজন্য
প্রকাশক : শংকর মণ্ডল

.

উৎসর্গ
ভয়ের গন্ধ শোনায় যারা—
রাজীব ঘোষ ও বাবু সরকারকে

.

ভূমিকা

ভয় কি শুধু ছোটোরাই পায়? আমরা পাই না? কখনো কি আমাদের মেরুদণ্ডেও প্রবাহিত হয় না শীতল রক্তের স্রোত? অচেনা, অজানা আতঙ্কে কেপে ওঠে না শরীর? হ্যাঁ, আমি প্রাপ্তবয়স্ক বা প্রাপ্ত মনস্ক পাঠক-পাঠিকাদের কথাই বলছি। সেই কবে ব্রাম স্ট্রোকার সাহেব তাঁর ‘ড্রাকুলা’ উপন্যাসের মাধ্যমে প্রমাণ করে গেছেন, হ্যাঁ, প্রাপ্তবয়স্করাও প্রচণ্ড ভয় পান, আতঙ্কে তাঁদের শরীরও হীম হয়ে যেতে পারে কলমের ডগায় ঠিকমতো ভয় দেখাতে পারলে। বাংলা সাহিত্যও এ ব্যাপারে খুব একটা পিছিয়ে নেই। রবীন্দ্রনাথ লিখেছেন ‘মণিহারা’ বিভূতিভূষণ লিখেছেন ‘তারানাথ তান্ত্রিকের গল্প, হেমেন্দ্রকুমার লিখেছেন ‘মিসেস কুমুদিনী চৌধুরী’র মতো বড়োদের ভয় ধরানো গল্প। এসব কাহিনির মধ্যে কোনোটি মৌলিক, কোনোটি আবার বিদেশি সাহিত্য থেকে অনুপ্রাণিত। যাইহোক না কেন, পাঠক-পাঠিকা বন্ধুরা জানেন যে বাংলা ভাষাতে আজও এ ধরনের সাহিত্য আজও বহমান। তেমনই চারটি উপন্যাসিকা কাহিনি নিয়ে আমার এই বই— লাল রক্ত কালো গোলাপ।

হ্যাঁ, প্রাপ্ত মনস্ক পাঠকদের ভয় ধরানোর জন্যই আমার এই। ভয় মানেতো শুধুমাত্র অশরীরির ভয় নয়, হিংস্রতা, বিচিত্র জিঘাংসা, প্রতিশোধ স্পৃহা—এ সবকিছুই ভয় ধরায় মানুষের মনে। এ বইয়ের চারটি উপন্যাসিকা বা আখ্যানে রয়েছে তেমনই সব বিষয়। অতিপ্রাকৃত ঘটনার সাথে সাথে ভয় ধরানো রহস্যময়তা। আছে হিংস্রতা, যৌনতা, মানব মনের অন্ধকার দিকের রসনা তৃপ্তির কাহিনি। বিষয় বৈচিত্র বা পরিবেশ রচনাও ভিন্ন এই ভয় ধরানো কাহিনিগুলির ক্ষেত্রে। কোন গল্পর পটভূমি কোন নির্জন সৈকতাবাস, কোন কাহিনি রচিত হয়েছে শাল-মহুয়ার অরণ্যে, কোনোটি নদীর চরের অচেনা শ্মশানে, আবার কোনো কাহিনি অতীতের সরণি বেয়ে পৌঁছে যায় মোগলদের গোলাপ বাগিচায়। যৌনতা, হিংস্রতা ভয় দেখাবার জন্য কখনো হাজির হয় মানুষের রূপ ধরে, অথবা অন্য কারও রূপ নিয়ে। যাদের চিৎকারে বিদীর্ণ হয়ে যায় রাত্রির নিস্তব্ধতা, নখরাঘাতে ছিন্নভিন্ন হয়ে যায় শরীর ও মন, প্রাপ্ত মনস্করাও আচ্ছন্ন হয়ে পড়ে অজানা আতঙ্কে, শিরদাঁড়া দিয়ে বয়ে চলে হিমেল স্রোত।

নখরাঘাত, সমুদ্রর দরজা, খাদ্য রসিক, গোলাপ ফোটার পরে, এই চারটি প্রাপ্ত মনস্কদের ভয়ের কাহিনি সংকলিত আছে এই বইতে। হ্যাঁ, কাহিনিগুলির পরতে পরতে রয়েছে রহস্যময়তা আর আতঙ্ক। প্রাপ্ত মনস্ক, প্রাপ্তবয়স্ক পাঠক-পাঠিকা, যারা নিজেরা ভয় পেতে ভালোবাসেন, অন্যকে ভয় পাওয়াতে ভালোবাসেন, তাদের হাতে তুলে দিলাম এই ভয়াল রসের সংকলন— লাল রক্ত কালো গোলাপ।

এবার তবে জাগুক শিহরন—

হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
জানুয়ারি ২০২১

Book Content

নখরাঘাত
সমুদ্রর দরজা
খাদ্য রসিক
গোলাপ ফোটার পরে
কাশ্মীর সুন্দরী

কাশ্মীর সুন্দরী – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

কালো ঘুড়ি

কালো ঘুড়ি – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

কর্ণসুবর্ণর কড়ি

কর্ণসুবর্ণর কড়ি – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

ভয়ংকর স্বীকারোক্তি

ভয়ংকর স্বীকারোক্তি – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

Reader Interactions

Comments

  1. Tanusree Ghosal

    January 28, 2026 at 9:23 am

    লাল রক্ত কালো গোলাপ বইটিতে চারটি উপন্যাসিকা সুখপাঠ্য। শেষোক্ত গল্পটি – গোলাপ ফোটার পরে – প্রথম প্রকাশিত হয় সুখী গৃহকোণ পত্রিকার মে মাসের বার্ষিক ভৌতিক সংখ্যায়। কিন্তু গল্পগুলিতে মুদ্রন প্রমাদ অত্যন্ত বিরক্তিকর।

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑

Login
Accessing this book requires a login. Please enter your credentials below!

Continue with Google
Lost Your Password?
এভারগ্রিন বাংলা লোগো
Register
Don't have an account? Register one!
Register an Account

Continue with Google

Registration confirmation will be emailed to you.