ভয়ঙ্কর ভূতের গল্প – সম্পাদনা : লীলা মজুমদার
প্রকাশক : মহেশচন্দ্র গুপ্ত, মহেশ পাবলিকেশন
অলঙ্করণে – সত্য চক্রবর্তী, নারায়ণ দেবনাথ
.
আমার কথা
পিলে চমকানো ভূতের গল্পকে আমি সেরা ভূতের গল্প বলি না। যে গল্প পড়লে, বা শুনলে ছেলে-বুড়ো রাতে ছাদে উঠতে কিম্বা মোড়ের মাথায় তালগাছের দিকে তাকাতে ভয় পায়, আমি সে গল্পকে ভালোবাসি না।
ভালো ভূতের গল্প পড়লে বুক দুরুদুরু করতে পারে, রাতে একা শুতে আপত্তি থাকতে পারে, কিন্তু সেই সঙ্গে একটা খোলা হাওয়া ছাড়া পাওয়া, অনন্তলোকের ইঙ্গিতও পাওয়া চাই। হোক তা হাওয়ার মতো হাল্কা মন-গড়া আশ্বাস। তার একটা মজার দিকও থাকে।
ভূতের গল্প যারা ভালবাসে, তাদের আরও ভাল লাগার জন্য এই প্রচেষ্টা সার্থক হলেই আমার আনন্দ।
লীলা মজুমদার



Leave a Reply