• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বিষয় গজল – অজিত রায়

লাইব্রেরি » অজিত রায় » বিষয় গজল – অজিত রায়
বিষয় গজল - অজিত রায়
লেখক: অজিত রায়বইয়ের ধরন: প্রবন্ধ ও গবেষণা

বিষয় গজল – অজিত রায়

BISHOY GHAZAL
A Complete Research-Work on Urdu & Hindi Ghazal
by
AJIT ROY

প্রথম প্রকাশ – সেপ্টেম্বর ২০২১
প্রচ্ছদ –  নির্বাণ বন্দ্যোপাধ্যায়

উৎসর্গ

ফিরাক গোরখপুরী ও দুষ্যন্ত কুমারকে
যাঁরা বুঝেছিলেন, এবং রাষ্ট্র যে-কথা বোঝে না, যে,
সমাজে সৃষ্টিশীল কাজই হচ্ছে সবচেয়ে ব্যবহারিক বিষয়৷
কেননা, সৃষ্টিশীল কাজগুলিই মানুষকে অটোলভাবে প্রতিফলিত করে৷

.

রাষ্ট্র কখনোই বোঝে না অথচ কবি বোঝেন, যে, অর্থোপার্জন অথবা নিজেকে পণ্ডিত কিংবা দানেশমন্দ জাহির করার মতো বেওকুফি আর হতে পারে না৷ কবি যা বোঝেন অথচ রাষ্ট্র বোঝে না, যে, সমাজে সৃষ্টিশীল কাজই হচ্ছে সবচেয়ে ব্যবহারিক বিষয়৷ কেননা, সৃষ্টিশীল কাজগুলিই মানুষকে অটোলভাবে প্রতিফলিত করে৷ মানুষের মধ্যে ইদানীং কলাকৌশলের প্রতি মনোযোগ বেড়েছে৷ মনোযোগটা শিল্পপ্রকরণের দিকে নয়৷ শিল্পসামগ্রীর দিকে৷ এই বিশেষ প্রবণতাকে লক্ষ্য রেখে বর্তমান গ্রন্থের পরিকল্পনা৷ প্রকৃতিস্থ মানুষের যে-বয়সে হাজার ডিং মেরেও দরজার ছিটকিনিতে হাত পৌঁছোয় না—সেই কৈশোর লগ্নে আমার মধ্যে কাব্যরোগের দারুণ দুর্লক্ষণ জাগে৷ এক খেরো খাতায় লেখা কিছু প্রেমমূলক উর্দু শের-এর হদিস পেয়েছিলাম৷ ব্যাধির প্রকোপ তখন থেকেই৷ খাতাটা ছিল আমার এক দূর-সম্পর্কীয় দাদার একান্ত গোপন বৈভব৷ তিনি যৌবনের মুগ্ধ প্রহরে নিরিবিলি পুষ্পকাননে শুয়ে ঘাসের ডাঁটি চিবোতে চিবোতে সুললিত স্বরে গজলের শের আবৃত্তি করে শোনাতেন তাঁর প্রেয়সীকে৷ ওইসব শের-এর স্তৈনপাঠ থেকেই শুরু হয়েছিল আমার গজলচর্চা৷ এবং এতদিন যা ছিল নিছক ব্যক্তিগত রসাস্বাদনে সীমিত, তাকেই সর্বজনীন রূপ দেবার অভিপ্রায়ে এই গ্রন্থ৷

 বাংলায় গজল নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা সম্ভবত এই প্রথম৷ আমার আলোচনা মূলত উর্দু ও হিন্দী গজল নিয়ে৷ অন্যান্য ভাষা, যেমন আরবি, ফারসি কিংবা গুজরাটি, পাঞ্জাবি, রাজস্থানি, মারাঠি প্রভৃতি ভাষায় যে-পরিমাণ এলেম থাকলে সে-সমস্ত ভাষার গজল নিয়ে চর্চা করা সম্ভব, সেহেন জ্ঞান আমার নেই৷ সাহিত্যের যে বিশেষ ফর্ম বা শৈলী আবহমান কাল ধরে উর্দু ও হিন্দী পাঠকমণ্ডলীর এক বিরাট অংশের রসতৃষ্ণা পরিতৃপ্ত করে চলেছে, তারই যথাসম্ভব সম্পূর্ণ ও প্রামাণ্য পরিচয় পরিস্ফুটনের চেষ্টা করেছি এ গ্রন্থে৷ গোড়ার পরিচ্ছেদগুলিকে সাজিয়েছি আঞ্চলিক শৈলীর ধারার ও সংশ্লিষ্ট অঞ্চলের শাসকবংশের ক্রম অনুযায়ী এবং শেষের দিকে অনুসৃত হয়েছে শায়র ও শায়রীর ধারা৷ সংগীত-পিপাসুদেরও খুশি করতে বিন্দুমাত্র কসুর করিনি৷ সেকালের বাঈজীদের সঙ্গে গজলের সম্বন্ধ এবং একালের গজল গান, তার জনপ্রিয়তার উৎস, সারল্য ও ব্যর্থতা ইত্যাদি নিয়ে রয়েছে পৃথক আলোচনা৷ কিন্তু আমি যেহেতু কাব্যকাতর, তাই গজলের সংগীত ধর্মের চেয়ে সাহিত্যমূল্যের আলোচনাকেই তোল্লাই দিয়েছি বেশি৷

আলোচনা অযথা উদ্ধৃতিতে অহেতুক কণ্টকিত করতে চাইনি৷ প্রবন্ধে ভূরি-ভূরি উদ্ধৃতি পাঠকের বিরক্তির কারণ হতে পারে এই আশঙ্কায় যেসব রচনার ঋণ নিয়েছি তাদের স্বীকৃতি গ্রন্থ শেষে সকৃতজ্ঞ সন্নিবেশিত হয়েছে৷ আলোচনাকে সজীব করতে গিয়ে মাঝেমধ্যেই ‘আমি’ নামক ব্যক্তিটি চলে এসেছে৷ এড়াবার উপায় ছিল না—কারণ এতে এমন বহু শায়র ও গজলিয়ার কথা বলা হয়েছে, যাঁদের সঙ্গে এই ‘আমি’টির প্রত্যক্ষ যোগাযোগ ছিল বা আছে৷ যাঁরা নিজেদের বহুমূল্য সময় অপচয় করে আমাকে সাক্ষাৎকার ও চিঠি দিয়েছেন এবং যেসব সহৃদয় ব্যক্তির সহযোগিতা ভিন্ন এ রচনা সম্পূর্ণ হত না, ধন্যবাদ জানিয়ে তাঁদের অকৃত্রিম প্রীতির মর্যাদাকে ক্ষুণ্ণ করতে চাই না৷

অজিত রায়

Book Content

১. মহরত
২. গজলের মুক্তি
৩. উর্দু গজল
৪. হিন্দী গজল
৫. মৌসিকী-এ-গজল
৬. কালজয়ী ও বিখ্যাত কিছু গজল
বিষয় গজল - অজিত রায়

বিষয় গজল – অজিত রায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑

Login
Accessing this book requires a login. Please enter your credentials below!

Continue with Google
Lost Your Password?
এভারগ্রিন বাংলা লোগো
Register
Don't have an account? Register one!
Register an Account

Continue with Google

Registration confirmation will be emailed to you.