পরকীয়া – সঞ্জীব চট্টোপাধ্যায়
প্রথম প্রকাশ – জানুয়ারি ২০১৪
POROKIYA (2 Fiction) by Sanjib Chattopadhyay
প্রচ্ছদ ও অলংকরণ – সুদীপ্ত মণ্ডল ও সঞ্জীব চট্টোপাধ্যায়
.
আমার গঙ্গার ধারের সেই
প্রাচীন বটবৃক্ষকে
.
ভালোবাসার ব্যাকরণ হয় না। চোরা বাণের মতো। হঠাৎ সব অন্দর-কন্দর ভরে ওঠে। একটা আবেগ। নিরেট, শুকনো মনের মানুষ এর মর্ম বুঝতে পারে না। তাদের জগত খুব সঙ্কীর্ণ। যুদ্ধ, বিগ্রহ, দুর্ভিক্ষ, মহামারী, উৎপাতের তো শেষ নেই। তবু ভালোবাসা বেঁচে আছে। থাকবে চিরকাল। শাশ্বত ধর্মের মতো। সুর এল, থমকে দাঁড়াল। কাজ ভুল হয়ে গেল। হিসেবের খাতা বন্ধ হল। কাল কী হবে মনে রইল না। সব আগল ভেঙে পড়ল। এত আলো এল কোন উৎস থেকে? তুমি কি আলো? কোন অন্ধকারে? তুমি কি জীবন? তা হলে মৃত্যু কোথায় পালাল?
নিভৃতে, নীরবে জীবন যখন জীবনের সঙ্গে হাত মেলায়, তখনই আসে পূর্ণতা। শুরু হয় মৃত্যুহীন জীবনের পথচলা। কোনটা গল্প, কোনটা সত্য? এ বড় কঠিন প্রশ্ন। উত্তর নেই। শেক্সপিয়ার স্বীকার করলেন, Truth is stranger than fiction.
১৩ নভেম্বর ২০১৩
.
মানুষের মনের মধ্যেই লুকিয়ে আছে তার সুপ্ত বীজ। কখন সে আসবে, কখন যে ভাসিয়ে নিয়ে যাবে বন্যার মতো, কেউ জানে না।
পরকীয়া। অন্য নারীর প্রতি প্রেম। সে প্রেম কখনও মধুর, কখনও বা অবিশ্বাসী।
‘…এত আলো এল কোন উৎস থেকে? তুমি কি আলো? কোন অন্ধকারে? তুমি কি জীবন? তাহলে মৃত্যু কোথায় পালাল?…
সঞ্জীব চট্টোপাধ্যায় নিজেই এই প্রশ্নের জবাব দিয়েছেন তাঁর ‘গুহা’ এবং ‘মধুর এক প্রেমকাহিনি’-তে।
.
সঞ্জীব চট্টোপাধ্যায়
জন্ম : ১৯৩৬।
বিজ্ঞানের ছাত্র। বিষয় ছিল রসায়ন। সরকারি চাকরি করেছেন বেশ কিছুকাল। রামকৃষ্ণ মিশন পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেন। বিখ্যাত এক রাসায়নিক প্রতিষ্ঠানে অ্যানালিস্টের চাকরিতে কর্মরত যখন, তাঁর প্রথম হাসির গল্পটি লেখেন। প্রকাশিত হয় ছোট এক সিনেমা পত্রিকায়। রঙ্গ ও ব্যঙ্গের লেখাই শুধু নয়, নানা ধরনের লেখায় সব্যসাচী।
পত্র ভারতী প্রকাশিত বই পাঁচটি প্রেমের উপন্যাস, ডাউনলোড, ভ্রমণ সমগ্র, নবজাগরণের নায়কেরা, তিনটি উপন্যাস, দক্ষযজ্ঞ, ঝুড়ি কুড়ি গল্প, বারোইয়ারি, বীরবিক্রম, তিন কিশোর, কিশোর ভৌতিক সমগ্র, বকুলতলা, ছোটদের হাসি সমগ্র, বারোটি উপন্যাস, পনেরোটি উপন্যাস, মাপা হাসি চাপা কান্না, বড়দের হাসি সমগ্র । হালকা হাসি চোখের জল, মা সারদা প্রভৃতি।
.
সূচীপত্র






পল্লব হালদার এর ‘অর্ক সমগ্র’ বই গুলো আপলোড করুন
Hello
Please upload হামারটিয়া by শাক্যজিৎ ভট্টাচার্য
Plz upload হামারটিয়া by শাক্যজিৎ ভট্টাচার্য & তবুও জীবন জ্বলে by সৈকত মুখোপাধ্যায়