• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মামা সমগ্র – সঞ্জীব চট্টোপাধ্যায়

লাইব্রেরি » সঞ্জীব চট্টোপাধ্যায় » মামা সমগ্র – সঞ্জীব চট্টোপাধ্যায়
মামা সমগ্র সঞ্জীব চট্টোপাধ্যায়
লেখক: সঞ্জীব চট্টোপাধ্যায়বইয়ের ধরন: রচনাসমগ্র / রচনাবলী / রচনা সংকলন

মামা সমগ্র – সঞ্জীব চট্টোপাধ্যায়

কমলা-গীতা-বীণা প্রকাশনী
প্রথম প্রকাশ – জানুয়ারি ২০২১
প্রচ্ছদ – সুযোগ বন্দ্যোপাধ্যায়
অলংকরণ – নচিকেতা মাহাতো

.

যাঁর সঙ্গে হয়েছিল মনের সেতুবন্ধন,
হৃদয়ের আদান প্রদান, অন্তরের অন্তরতম
কৃতী সেই কর্মযোগী, শিক্ষাবিদ
প্রয়াত নবারুণ দেকে আমার এই
স্মরণাঞ্জলি।

সঞ্জীব চট্টোপাধ্যায়  

বি.দ্র. সঞ্জীব চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত সংগ্রহ থেকে প্রকাশিত ।

শ্রদ্ধেয় বিশ্ববরেণ্য সত্যজিৎ রায় মহোদয় স্বহস্তে আমাকে একটি চিঠি লিখলেন, ‘সন্দেশ’ পত্রিকার পূজাসংখ্যার জন্যে আপনার একটি গল্প প্রার্থনা করি। লেখাটি যথাসময়ে পাঠাবেন, কারণ ছবি আঁকব আমি।

এই চিঠিটি পেয়ে আমি পুলকিত, বিস্মিত, স্তম্ভিত এবং ভীত। তাঁর পছন্দ হবে, এমন একটি গল্প কি আমি লিখতে পারব?

দুর্জয় সাহসে একটি গল্প লিখলাম, ‘বড় মামার নরনারায়ণ সেবা’। আশ্চর্য! লেখাটি পড়ে অসামান্য রায়মহাশয় আর একটি চিঠি লিখে জানালেন, গল্পটি তাঁর খুব ভাল লেগেছে।

তিনিই খুলে দিলেন দরজা। শুরু হল মামাদের পথ চলা। কল্পনা ও বাস্তবের মেলবন্ধনে একের পর এক গল্প ও উপন্যাস লেখা হল। ‘সন্দেশ’ পত্রিকাতেও প্রকাশিত হল অনেক।

শ্রদ্ধেয় রায়মহাশয় লিখিত শেষ চিঠিটি একটি অক্ষয় স্মৃতি। লিখলেন, এবারের লেখাটি তাড়াতাড়ি চাই। আমার শরীর ভাল যাচ্ছে না। ছবি আমি নিজে আঁকব।

এই চিঠিটি আমার বুকে লেখা আছে। আমার হৃদস্পন্দনে তাঁর গম্ভীর কণ্ঠস্বর চিরধ্বনিত। জনৈক প্রকাশক রায়মহাশয়ের আঁকা ছবি সহ গল্পগুলির একটি সংকলন প্রকাশ করেছিলেন। আমার সংগ্রহে ছিল, এখন আর নেই। সেই সময়টা কালের পথে এখন দূর অতীত। বাস্তবের দুই মামা আর মাসিমা পৃথিবীতে নেই। তাঁদের নিয়ে লিখতে বসলে মন হুহু করে। হাসির বদলে কান্না আসে।

অতঃপর গুরুত্বপূর্ণ একটি কথা—এই সংকলন সম্ভব হত না, যদি না আমাদের দুই সাহিত্যপ্রেমী ও সংগ্রাহক, বর্ধমান নিবাসী সুহৃদ রঞ্জন মুখোপাধ্যায় আর সন্দীপ মণ্ডল তাঁদের সংগ্রহ অবারিত করতেন। এঁদের জন্যে শুধু ধন্যবাদ যথেষ্ট নয়; স্নেহের আলিঙ্গন।

তবু, এই সদ্যোজাত প্রকাশন সংস্থাটি ‘মামা সমগ্র’ প্রকাশে উদ্যোগী হয়ে আমার ধন্যবাদার্হ। তাঁদের পথ চলায় মঙ্গলশঙ্খ ধ্বনিত হোক; তাঁরা এই পথে উত্তরোত্তর সমৃদ্ধ হবেন, এই আমার প্রার্থনা শ্রীপদে। পাঠক-পাঠিকাদের জন্যে আমার চিরকৃতজ্ঞতা রেখে যাই এই প্রারম্ভিক বক্তব্যে। এই গল্পগুলি বড়ই স্মৃতিমেদুর। বাস্তব ভূমির ওপর রচিত কল্পনার জগত, হাসি আর আনন্দে ভরপুর।

সঞ্জীব চট্টোপাধ্যায়
১৪.১২.২০২০
কলকাতা

Book Content

উপন্যাস
গুপ্তধনের সন্ধানে
একদা এক বাঘের গলায়
লঙ্গরখানা
মহাপ্রস্থান
সব ভালো যার শেষ ভালো
সাপে আর নেউলে
দক্ষযজ্ঞ
আশার আলো
হাতপাখা
মিত্তির বাড়ি
চোখ
বড়মামার বোমবাজি
বড়গল্প
বড়মামার দাঁত
তেঁতুল গাছে ডাক্তার
নিজের ঢাক নিজে পেটালে
বড়মামার সাইকেল
বড়মামার বেড়াল ধরা
মেজোকে বড়র জুতো দান
উৎপাতের ধন চিৎপাতে
মেঘমল্লার
কিছুক্ষণ
বড়মামার আশীর্বাদ
আতা গাছে তোতা পাখি
ছোটগল্প
কুকুরের ডাক্তারি
বড়মামার মিনেজারি
গরুর রেজাল্ট
বড়মামার বাইক
বামাখ্যাপার চেলা
গোমুখ্যু গোরু
অবতার
আবিষ্কার
ঘুস
বড়মামার মশা মারা
বড়মামার সাপ-লুডো
বড়মামার স্বপ্ন
বড়দার বেড়াল
শাস্তি
মর্নিং ওয়াক
তদন্ত
মিরজাফরের ছাতা
বিপাশায় দুই মামা
রুপোর মাছ
সোনার পালক
বৈকুণ্ঠ
টান
ভোর
স্লাই ফক্স
মৌনী মহেশ্বর
ভূতেরা ভূতদের কিছু করতে পারে না
যত কাণ্ড পটাশপুরে
1 of 2
শ্রীকৃষ্ণের শেষ কটা দিন - সঞ্জীব চট্টোপাধ্যায়

শ্রীকৃষ্ণের শেষ কটা দিন – সঞ্জীব চট্টোপাধ্যায়

নিয়তি - সঞ্জীব চট্টোপাধ্যায়

নিয়তি – সঞ্জীব চট্টোপাধ্যায়

শিউলি সঞ্জীব চট্টোপাধ্যায়

শিউলি – সঞ্জীব চট্টোপাধ্যায়

লোটাকম্বল - সঞ্জীব চট্টোপাধ্যায়

লোটাকম্বল – সঞ্জীব চট্টোপাধ্যায়

Reader Interactions

Comments

  1. Rashed Chowdhury

    April 24, 2025 at 6:17 am

    ২য় পৃষ্ঠায় যাওয়া যায় না।

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑

Login
Accessing this book requires a login. Please enter your credentials below!

Continue with Google
Lost Your Password?
এভারগ্রিন বাংলা লোগো
Register
Don't have an account? Register one!
Register an Account

Continue with Google

Registration confirmation will be emailed to you.