• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নৌকাডুবি – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » রবীন্দ্রনাথ ঠাকুর » নৌকাডুবি – রবীন্দ্রনাথ ঠাকুর
নৌকাডুবি - রবীন্দ্রনাথ ঠাকুর
লেখক: রবীন্দ্রনাথ ঠাকুরবইয়ের ধরন: উপন্যাস

নৌকাডুবি – রবীন্দ্রনাথ ঠাকুর

সূচনা

পাঠক যে ভার নিলে সংগত হয় লেখকের প্রতি সে ভার দেওয়া চলে না। নিজের রচনা উপলক্ষে আত্মবিশ্লেষণ শোভন হয় না। তাকে অন্যায় বলা যায় এইজন্যে যে, নিতান্ত নৈর্ব্যক্তিক ভাবে এ কাজ করা অসম্ভব –এইজন্য নিষ্কাম বিচারের লাইন ঠিক থাকে না। প্রকাশক জানতে চেয়েছেন নৌকাডুবি লিখতে গেলুম কী জন্যে। এ-সব কথা দেবা ন জানন্তি কুতো মনুষ্যা:। বাইরের খবরটা দেওয়া যেতে পারে, সে হল প্রকাশকের তাগিদ। উৎসটা গভীর ভিতরে, গোমুখী তো উৎস নয়। প্রকাশকের ফরমাশকে প্রেরণা বললে বেশি বলা হয়। অথচ তা ছাড়া বলব কী? গল্পটায় পেয়ে-বসা আর প্রকাশকে পেয়ে-বসা সম্পূর্ণ আলাদা কথা। বলা বাহুল্য ভিতরের দিকে গল্পের তাড়া ছিল না। গল্পলেখার পেয়াদা যখন দরজা ছাড়ে না তখন দায়ে পড়ে ভাবতে হল কী লিখি। সময়ের দাবি বদলে গেছে। একালে গল্পের কৌতূহলটা হয়ে উঠেছে মনোবিকলনমূলক। ঘটনা-গ্রন্থন হয়ে পড়েছে গৌণ। তাই অস্বাভাবিক অবস্থায় মনের রহস্য সন্ধান করে নায়ক-নায়িকার জীবনে প্রকাণ্ড একটা ভুলের দম লাগিয়ে দেওয়া হয়েছিল –অত্যন্ত নিষ্ঠুর কিন্তু ঔৎসুক্যজনক। এর চরম সাইকলজির প্রশ্ন হচ্ছে এই যে, স্বামীর সম্বন্ধের নিত্যতা নিয়ে যে সংস্কার-আমাদের দেশের সাধারণ মেয়েদের মনে আছে তার মূল এত গভীর কি না যাতে অজ্ঞানজনিত প্রথম ভালোবাসার জালকে ধিক্কারের সঙ্গে সে ছিন্ন করতে পারে। কিন্তু এ-সব প্রশ্নের সর্বজনীন উত্তর সম্ভব নয়। কোনো একজন বিশেষ মেয়ের মনে সমাজের চিরকালীন সংস্কার দুর্নিবাররূপে এমন প্রবল হওয়া অসম্ভব নয় যাতে অপরিচিত স্বামীর সংবাদমাত্রেই সকল বন্ধন ছিঁড়ে তার দিকে ছুটে যেতে পারে। বন্ধনটা এবং সংস্কারটা দুই সমান দৃঢ় হয়ে যদি নারীর মনে শেষ পর্যন্ত দুই পক্ষের অস্ত্র-চালাচালি চলত তা হলে গল্পের নাটকীয়তা হতে পারত সুতীব্র, মনে চিরকালের মতো দেগে দিত তার ট্র্যাজিক শোচনীয়তার ক্ষতচিহ্ন। ট্র্যাজেডির সর্বপ্রধান বাহন হয়ে রইল হতভাগ্য রমেশ –তার দু:খকরতা প্রতিমুখী মনোভাবের বিরুদ্ধতা নিয়ে তেমন নয় যেমন ঘটনাজালের দুর্মোচ্য জটিলতা নিয়ে। এই কারণে বিচারক যদি রচয়িতাকে অপরাধী করেন আমি উত্তর দেব না। কেবল বলব গল্পের মধ্যে যে অংশে বর্ণনায় এবং বেদনায় কবিত্বের স্পর্শ লেগেছে সেটাতে যদি রসের অপচয় না ঘটে থাকে তা হলে সমস্ত নৌকাডুবি থেকে সেই অংশে হয়তো কবির খ্যাতি কিছু কিছু বাঁচিয়ে রাখতে পারে। কিন্তু এও অসংকোচে বলতে পারি নে, কেননা রুচির দ্রুত পরিবর্তন চলেছে।

Book Content

নৌকাডুবি ০১
নৌকাডুবি ০২
নৌকাডুবি ০৩
নৌকাডুবি ০৪
নৌকাডুবি ০৫
নৌকাডুবি ০৬
নৌকাডুবি ০৭
নৌকাডুবি ০৮
নৌকাডুবি ০৯
নৌকাডুবি ১০
নৌকাডুবি ১১
নৌকাডুবি ১২
নৌকাডুবি ১৩
নৌকাডুবি ১৪
নৌকাডুবি ১৫
নৌকাডুবি ১৬
নৌকাডুবি ১৭
নৌকাডুবি ১৮
নৌকাডুবি ১৯
নৌকাডুবি ২০
নৌকাডুবি ২১
নৌকাডুবি ২২
নৌকাডুবি ২৩
নৌকাডুবি ২৪
নৌকাডুবি ২৫
নৌকাডুবি ২৬
নৌকাডুবি ২৭
নৌকাডুবি ২৮
নৌকাডুবি ২৯
নৌকাডুবি ৩০
নৌকাডুবি ৩১
নৌকাডুবি ৩২
নৌকাডুবি ৩৩
নৌকাডুবি ৩৪
নৌকাডুবি ৩৫
নৌকাডুবি ৩৬
নৌকাডুবি ৩৭
নৌকাডুবি ৩৮
নৌকাডুবি ৩৯
নৌকাডুবি ৪০
নৌকাডুবি ৪১
নৌকাডুবি ৪২
নৌকাডুবি ৪৩
নৌকাডুবি ৪৪
নৌকাডুবি ৪৫
নৌকাডুবি ৪৬
নৌকাডুবি ৪৭
নৌকাডুবি ৪৮
নৌকাডুবি ৪৯
নৌকাডুবি ৫০
1 of 2

নৃত্যনাট্য চণ্ডালিকা – রবীন্দ্রনাথ ঠাকুর

ছেলেবেলা – রবীন্দ্রনাথ ঠাকুর

চোখের বালি – রবীন্দ্রনাথ ঠাকুর

লিপিকা – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Comments

  1. নিলীমা সুলতানা বর্ষণ

    June 22, 2026 at 6:51 am

    ঠিক আছে

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑

Login
Accessing this book requires a login. Please enter your credentials below!

Continue with Google
Lost Your Password?
এভারগ্রিন বাংলা লোগো
Register
Don't have an account? Register one!
Register an Account

Continue with Google

Registration confirmation will be emailed to you.