ডক্টর ইউনূসের দারিদ্র্য বাণিজ্য – বদরুদ্দীন উমর
(অসম্পূর্ণ)
‘ডক্টর ইউনূসের দারিদ্র্য বাণিজ্য’ নামে যে পুস্তিকাটি আগে প্রকাশিত হয়েছিল তাতে আরও কয়েকটি প্রবন্ধ যোগ করে এই তৃতীয় সংস্করণ প্রকাশিত হচ্ছে। ডক্টর ইউনূসের আর্থিক লেনদেনের অনেক অনিয়মের বিষয়ে নরওয়ের রাষ্ট্রীয় টেলিভিশনে একটি তথ্যচিত্র প্রকাশিত হওয়ার পর ইউনূস ও গ্রামীণ ব্যাংক সম্পর্কে নতুনভাবে আলোচনার সূত্রপাত হয়েছে। ইউনূসের এই আর্থিক অনিয়ম দুর্নীতির পর্যায়ে দাঁড়ানোর কারণে সে বিষয়ে সমালোচনা হতে পারে ও হওয়া দরকার। কিন্তু ইউনূস আর্থিক লেনদেনের ক্ষেত্রে সৎ বা অসৎ এর ওপর তাঁর কর্মকাণ্ড ও গ্রামীণ ব্যাংক সম্পর্কে যে সব সমালোচনা আমরা করে এসেছি তা নির্ভর করে না। ইউনূসের আর্থিক লেনদেন বিষয়ে আমরা কিছু সমালোচনা করা সত্ত্বেও এটা স্পষ্টভাবেই এখানে বলা হয়েছে।
ডক্টর ইউনূস ক্ষুদ্র ঋণের মাধ্যমে গ্রামীণ ব্যাংকের ঋণগ্রহীতাদেরকে ঋণমুক্ত করে তাঁদের দারিদ্র্য মোচন করবেন এবং এই ঋণ গ্রহীতাদের সংখ্যা বৃদ্ধি করতে করতে সারা দেশ থেকে দারিদ্র্য দূর করেই দারিদ্র্যকে জাদুঘরে পাঠাবেন, এ ধরনের অবাস্তব এবং আবোল-তাবোল বক্তব্যের স্বরূপ উদ্ঘাটন করে আগে যা লেখা হয়েছিল তার ধারাবাহিকতা রক্ষা করেই সংযোজিত নতুন প্রবন্ধগুলি লেখা হয়েছে।
আশা করি এগুলি মনোযোগ সহকারে পড়লে পাঠকরা ডক্টর ইউনূসের সমগ্র কর্মকাণ্ডের একটা সত্যনিষ্ঠ মূল্যায়ন করতে সক্ষম হবেন এবং সাম্রাজ্যবাদের অর্থায়নে এ ধরনের সফল উদ্যোগ যে আমাদের দেশের গরীবদের স্বার্থে নয়, তাদের দুশমন সাম্রাজ্যবাদের স্বার্থেই নেওয়া হয়েছে এবং সাম্রাজ্যবাদের স্বার্থেই ব্যবহার করা হচ্ছে এ বিষয়ে তাঁদের পক্ষে একটা সঠিক ধারণায় উপনীত হওয়া সম্ভব।
– বদরুদ্দীন উমর
.
সূচীপত্র
‘আমার দল’-এর প্রতিষ্ঠাতা “প্রখ্যাত” ডক্টর ইউনূস-এর “দিবাস্বপ্ন”
গ্রামীণ ব্যাংক : একটি সাম্রাজ্যবাদী চক্রান্ত
গ্রামীণ ব্যাংক-এর দারিদ্র্য বাণিজ্য
সাম্রাজ্যবাদী সংস্থা এনজিওদের প্রধান টার্গেট গ্রুপ গ্রামীণ গরীব ও সংস্কৃতি কর্মী
‘সৎ’ ও ‘যোগ্য’ প্রার্থী নির্বাচনের জন্য ডক্টর মহম্মদ ইউনূসের আন্দোলন
সুশীল সমাজের মধ্যমণি ডক্টর ইউনূসের সৎ ও যোগ্য প্রার্থী আন্দোলন
বাঙলাদেশের ‘সুশীল সমাজ’ সোনার পাথর-বাটি
বাঙলাদেশের আগামী নির্বাচন ও নোবেল শান্তি পুরস্কার
ডক্টর ইউনূসের নোবেল পুরস্কার প্রাপ্তি
রাজনৈতিক সংকট সমাধানের জন্য ইউনূসের প্রস্তাব
গরীবদের ‘পরিত্রাতা’ মুহাম্মদ ইউনূসের উন্মোচিত স্বরূপ
ইউনূসের ধাপ্পাবাজীর ইমারত ধসে পড়লো
ড. ইউনূস ও গ্রামীণ ব্যাংকের কর্মকাণ্ড প্রসঙ্গে-১
ড. ইউনূস ও গ্রামীণ ব্যাংকের কর্মকাণ্ড প্রসঙ্গে-২
ড. ইউনূস ও গ্রামীণ বাংকের কর্মকাণ্ড প্রসঙ্গে-৩






পুরো বই দিন
পুরো বই কই
বুরো কই পই?
Full book please .. valoy likhsilen akjon comiunist hoye..
Ami jokh pora suru kori then mona hossilo intaresting kisu pete jassi .
But full book ney ..
Very bad..