কাকাবাবু সমগ্র ৬ – সুনীল গঙ্গোপাধ্যায়
কাকাবাবু সমগ্র ৬ – সুনীল গঙ্গোপাধ্যায়
বাংলা সাহিত্যে এক আশ্চর্য চরিত্র কাকাবাবু ওরফে রাজা রায়চৌধুরী। প্রাক্তন কেন্দ্রীয় সরকারী চাকুরে কাকাবাবুর একটি পা ভাঙা, ক্রাচে ভর দিয়ে হাঁটেন, কিন্তু অসাধারণ তাঁর মনােবল, অনমনীয় তাঁর দৃঢ়তা, অদম্য তাঁর সাহস। একইসঙ্গে প্রখর বিশ্লেষণশক্তি, প্রচুর পড়াশােনা। কত ধরনের রহস্যের যে জট খুলেছেন তিনি, মােকাবিলা করেছেন কত রকমের প্রতিকূল পরিস্থিতির, গিয়েছেন কত যে নতুন জায়গায়—তার ইয়ত্তা নেই। সঙ্গে কিশাের সন্তু ওরফে সুনন্দ, যে কিনা প্রতিটি অভিযানের সাক্ষী। ফেলুদার যেমন তােফসে, অনেকটা সেইরকমই কাকাবাবুর কাহিনীতে সন্তু। সন্তু আর কাকাবাবুর দুর্ধর্ষ অভিযানের নানান কাহিনী নিয়েই দু-মলাটের মধ্যে এবার খণ্ডে-খণ্ডে ‘কাকাবাবু সমগ্র’। এই ষষ্ঠ খণ্ডে রয়েছে ছ’টি পূর্ণাঙ্গ উপন্যাস। কাকাবাবু ও সিন্দুক রহস্য, কাকাবাবু ও একটি সাদা ঘােড়া, এবার কাকাবাবুর প্রতিশােধ, কাকাবাবুর চোখে জল, কাকাবাবু আর বাঘের গল্প এবং আগ্নেয়গিরির পেটের মধ্যে।





I want to download Kakababu series written by Sunil gangopadhaya