• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

একদা এক পানশালাতে – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

লাইব্রেরি » হিমাদ্রিকিশোর দাশগুপ্ত » একদা এক পানশালাতে – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
একদা এক পানশালাতে
লেখক: হিমাদ্রিকিশোর দাশগুপ্তবইয়ের ধরন: উপন্যাস

একদা এক পানশালাতে – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

দেব সাহিত্য কুটীর প্রাঃ লিমিটেড
প্রথম প্রকাশ : বইমেলা, জানুয়ারি ২০২১, মাঘ ১৪২৭
প্রচ্ছদ : সৌজন্য চক্রবর্তী

.

উৎসর্গ

 বাংলা সাহিত্য কাঁটাতারের বাধা মানে না৷ তোমার লেখনী এগিয়ে চলুক৷
 আমার পাঠক বন্ধু, ঢাকা বাংলাদেশ নিবাসী
 তৌশিক খান তন্ময়-কে৷

.

ভূমিকা

পানশালা, শব্দটা কানে গেলেই মধ্যবিত্ত বাঙালিরা কেউ বা নাক সিঁটকোন, আবার কেউ বা অবগাহন করেন সোনালি স্মৃতিতে৷ কলকাতার পানশালাগুলির সঙ্গে গায়ে-গতরে খেটে খাওয়া বাঙালি, কলমপেষা কেরানি বাঙালি, তথাকথিত বুদ্ধিজীবী বাঙালি, এককথায় বলতে গেলে সুরাপ্রেমী বাঙালিদের সম্পর্ক তিনশো বছরেরও বেশি৷ ব্রিটিশ আমলের পাঞ্চ হাউস থেকে আজকের কলকাতার শীতাতপ নিয়ন্ত্রিত পানশালা, যতই কেউ এ শব্দ নিয়ে কটাক্ষ করুন না কেন, কলকাতার ইতিহাস, বিশেষত বাঙালির শিল্প-সংস্কৃতির ইতিহাস রচনা কখনোই পানশালাকে বাদ দিয়ে রচনা করা সম্ভব নয়৷ যাঁরা পানশালাকে নরকের ওয়েটিং রুম বলে মনে করেন তাঁরাও এর স্থানমাহাত্ম্য অস্বীকার করতে পারেন না৷ এই মহানগরীর নানা প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে দাঁড়িয়ে আছে বহু জানা-অজানা পানশালা৷ তাদের কারো বুকে জেগে আছে এ নগরীর ইতিহাস, মদিরাপ্রেমী সৃষ্টিশীল বাঙালির পানপাত্রের সুরেলা শব্দ৷ কে নেই সেই তালিকাতে! চলচ্চিত্র পরিচালক, নাট্যকার, অভিনেতা থেকে সাহিত্যিক, শিল্পী, চিত্রকর, যাঁরা ঋদ্ধ করেছেন বাঙালির মনন, সংস্কৃতিকে৷ কোনো পানশালা আবার আজকের কর্পোরেট বাঙালির প্রতিনিধি৷

চার দেওয়ালের মধ্যে এ যেন এক রহস্যময় পৃথিবী৷ শুধু অন্ধকার নয়, তার ভিতর থেকে উৎসারিত হয় আলোও৷ সেই রহস্যময়তাকে নিজের কলমে তুলে ধরার জন্যই কলকাতার এক পানশালাতে গিয়ে উপস্থিত হয় এ কাহিনির নায়ক, তরুণ লেখক চন্দন৷ উপন্যাস লেখার জন্য নিছক তথ্য সংগ্রহের উদ্দেশ্যে সে বিদিশা নামের পানশালাতে পা রাখলেও ধীরে ধীরে সে যেন একাত্ম হয়ে উঠতে থাকে এই মধুশালার আলো-আঁধারের সঙ্গে৷ কত রকমের বিচিত্র মানুষ, বিচিত্র কাহিনির আঁতুড়ঘর এই পানশালা! একই সঙ্গে চন্দন নানা মানুষের থেকে আহরণ করতে থাকে কলকাতার সুরা প্রেমের, পানশালার ইতিহাস৷ আর এ কাজ করতে করতে সে নিজেও একসময় জড়িয়ে পড়ে এক অদ্ভুত ঘটনার সঙ্গে৷ যে ঘটনার সঙ্গে জড়িয়ে আছে বর্তমান সময়কালের সমাজ ব্যবস্থা, অপরাধ এবং রাজনীতি৷ অন্ধকার কোথায় বেশি? পানশালার ভিতরে নাকি বাইরে? শেষ পর্যন্ত কি চন্দন অন্ধকারের ভিতর কোনো আলোর সন্ধান পায়? নাকি পানশালার অন্ধকার রহস্যময়তা গ্রাস করে নেয় তাকে? কলকাতার পানশালা নিয়ে, তার ব্যথা-বেদনা, আলো-আঁধার, রোমাঞ্চ উঠে এসেছে—একদা এক পানশালাতে৷

এবার আসি উপন্যাস নির্মাণ প্রসঙ্গে৷ এ উপন্যাসের কাঠামো লেখকের কল্পনা- প্রসূত হলেও কোথাও কোথাও প্রতিফলিত হয়েছে লেখক বা তাঁর সুরাপ্রেমী বন্ধুদের ব্যক্তিগত অভিজ্ঞতা৷ এই উপন্যাস রচনা করার জন্য, বিশেষত পুরোনো কলকাতার সুরাপ্রেমী ও পানশালার ইতিহাস সম্পর্কে তথ্য সংগ্রহ করার জন্য লেখক সাহায্য গ্রহণ করেছেন কিছু বই, সংবাদপত্রর কাটিং এমনকী অন্তর্জাল থেকেও৷ এ বিষয়ে আমার অগ্রজ সুরাপ্রেমী কথাসাহিত্যিক, কবি দীপ মুখোপাধ্যায়ের নাম বিশেষ ভাবে উল্লেখ করা প্রয়োজন৷ কলকাতার পানশালার ইতিহাস, মদ্যপ্রেম বিষয়ক তাঁর লেখা বিভিন্ন তথ্য দিয়ে তিনি আমাকে সমৃদ্ধ করেছেন৷ কৃতজ্ঞতা জানাই দীপদাকে৷ কৃতজ্ঞতা জানাই দেব সাহিত্য কুটীরের অন্যতম কর্ণধার শ্রীমতী রূপা মজুমদারকে৷ তাঁর মুখে শোনা একটি ঐতিহাসিক পারিবারিক কাহিনি আমি আমার উপন্যাসে লিপিবদ্ধ করেছি৷

হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
১লা জানুয়ারি, ২০২১

Book Content

একদা এক পানশালাতে – ১
একদা এক পানশালাতে – ২
একদা এক পানশালাতে – ৩
একদা এক পানশালাতে – ৪
একদা এক পানশালাতে – ৫
একদা এক পানশালাতে – ৬
একদা এক পানশালাতে – ৭
একদা এক পানশালাতে – ৮
একদা এক পানশালাতে – ৯
একদা এক পানশালাতে – ১০
অ্যাডভেঞ্চার সমগ্র ২ - হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

অ্যাডভেঞ্চার সমগ্র ২ – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

জীবন্ত উপবীত

জীবন্ত উপবীত – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

অ্যাডভেন৪

অ্যাডভেন৪ – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

জাদুকর সত্যচরণের জাদু কাহিনি

জাদুকর সত্যচরণের জাদু কাহিনি – হিমাদ্রি কিশোর দাশগুপ্ত

Reader Interactions

Comments

  1. Swastika

    March 31, 2025 at 4:08 am

    Good

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑

Login
Accessing this book requires a login. Please enter your credentials below!

Continue with Google
Lost Your Password?
এভারগ্রিন বাংলা লোগো
Register
Don't have an account? Register one!
Register an Account

Continue with Google

Registration confirmation will be emailed to you.