একটি ইতিবাচক প্রেমকাহিনী – নবনীতা দেবসেন
‘একটি ইতিবাচক প্রেমকাহিনী’ উপন্যাসটিকে প্রেম—বিষয়ক একটি গদ্যকবিতাই বলা যায়। এক অনুপম প্রেমের ঘটনা বিবৃত হয়েছে এই আখ্যানে। বয়সে বড় রূপসাকে উন্মাদের মতো ভালোবাসতো অরিন্দম। রূপসা সেই ভালোবাসাকে পাত্তাই দেয় নি। এক অনিশ্চিত পরিবারের মেয়ে সে। বাবা নিরুদ্দেশ, বড়দির বিয়ে পালিয়ে গিয়ে, মা আর ছোড়দি অবৈধ সম্পর্কে লিপ্ত এবং তা অরিন্দমেরই অর্থবান পিতার সঙ্গে। রূপসা ভেবেছিল অরিন্দম বুঝি ওর বাবারই মতো। অরিন্দম বিদেশে চলে যায়, মস্ত ডাক্তার হয় আর রূপসার বিয়ে হয়ে যায় অন্যত্র। এই পরিণতিকে খুব স্বাভাবিক মনে হলেও এরপরই আসে অপ্রত্যাশিত মোচড়। নিজের পেশায় অত্যন্ত সার্থক হয়েও অরিন্দম রূপসাকে ভুলতে পারে না। রূপসার জীবনে নেমে আসে একের পর এক ট্র্যাজেডি। স্বামীর সঙ্গে কোনও আবেগের সম্পর্ক গড়ে ওঠে না, ছেলেও আস্তে আস্তে নিজের জীবন বেছে নেয়, মা’র ক্যানসারে মৃত্যু হয়, ছোড়দি আজীবন কোনও স্থায়ী সম্পর্কের ভেতর ঢুকতে পারে না, শেষপর্যন্ত সে নিজেও ক্যানসারে আক্রান্ত হয়। এই নিঃসঙ্গ, মৃত্যুপথযাত্রীর জীবনে পরিত্রাতা হিসাবে শেষপর্যন্ত আবির্ভাব ঘটে অরিন্দমের। একসময় সে—ও বিয়ে করেছিল বটে, কিন্তু তা কোনও লাভ বা উচ্চাকাঙ্ক্ষার বশে নয়, স্রেফ করুণার বশে। কিন্তু পাকিস্তানি মেয়েটির সঙ্গে সংক্ষিপ্ত সম্পর্কের ট্র্যাজিক পরিণতির পর জীবনে সে—ও তখন আবার নিঃসঙ্গ, আজীবনের মতো রূপসার স্মৃতিই একমাত্র সর্বক্ষণের সঙ্গী। দুই নিঃসঙ্গ মানুষ এতদিনে পরস্পরের কাছাকাছি আসে, রূপসা চিনতে পারে অরিন্দমের প্রেমের মহত্ত্বকে, প্রেম যার কাছে নিছক সংকীর্ণ শরীরী মোহ নয়, আজীবনের সাধনা, যে সাধনাকে সে ছড়িয়ে দিয়েছে অজস্র মানুষের মধ্যে আর নিজেও হয়ে উঠেছে যেন এক সন্ন্যাসী। সেই সন্ন্যাসী শেষপর্যন্ত আশ্রয় দেয় রূপসাকেও, রূপসা এক স্বপ্নের রাজ্যে প্রবেশ করার অনুমতিপত্র পায়। প্রেম এই আখ্যানে মানবপ্রেমে উত্তীর্ণ হয়েছে, অরিন্দমের জীবনে রূপসা নিছক কোনও ব্যক্তি হয়ে থাকে নি, সারাজীবন অনিঃশেষ প্রেমের প্রেরণা হয়ে উঠেছে, আলো জ্বালিয়ে গেছে, আর সেই দহনে অরিন্দমও নিছক ব্যক্তি হয়ে থাকে নি, সে নিজেও হয়ে উঠেছে প্রেমের দূত, সন্ন্যাসীর মতো করুণার হাত বাড়িয়ে শেষপর্যন্ত ত্রাতা হয়ে উঠেছে ব্যক্তি রূপসার জীবনে।






উপন্যাসের ভূমিকা আছে শুধু, উপন্যাস তো নেই।
‘Book Content’ অংশে দেখুন।
‘Book Content’ অংশই তো নেই নবনীতা দেবসেন এর ‘একটি ইতিবাচক প্রেমকাহিনী’ তে।
দুঃখিত, এবার দেখুন তো ঠিক হয়েছে কি না।
হ্যা, এবার ঠিক হয়েছে।ধন্যবাদ।
download korbo kibabe . pdf kibabe pete pari