• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ঋজুদা সমগ্র ৩ – বুদ্ধদেব গুহ 

লাইব্রেরি » বুদ্ধদেব গুহ » ঋজুদা সমগ্র ৩ – বুদ্ধদেব গুহ 
ঋজুদা সমগ্র ৩ - বুদ্ধদেব গুহ
লেখক: বুদ্ধদেব গুহসিরিজ: ঋজুদা সিরিজবইয়ের ধরন: কিশোর সাহিত্য, থ্রিলার রহস্য রোমাঞ্চ অ্যাডভেঞ্চার

ঋজুদা সমগ্র ৩ – বুদ্ধদেব গুহ 

ঋজুদা সমগ্র ৩ – বুদ্ধদেব গুহ 

প্রথম সংস্করণ জানুয়ারি ২০০০

প্রচ্ছদ – সুব্রত গঙ্গোপাধ্যায় 

রাহুল মিত্র
কল্যাণীয়েসু 

.

ভূমিকা 

শ্রীনীরেন্দ্রনাথ চক্রবর্তী আনন্দমেলার জন্মলগ্ন থেকে এই পত্রিকার সম্পাদক ছিলেন। উনি আমাকে দিয়ে ঋজুদার নানা অ্যাডভেঞ্চার এবং গোয়েন্দা কাহিনী লিখিয়ে নেন। পরবর্তী সময়ে আনন্দমেলা ছাড়াও অন্যান্য বহু কাগজে ঋজুদার কাহিনী লিখি। ঋজুদার জনপ্রিয়তার কারণ ছাড়াও ঋজুদার লেখা লিখতে আমার খুব ভাল লাগে বলেই আমি প্রতি বছরই এক বা একাধিক ঋজুদা কাহিনী লিখি। 

‘কাঙ্গপোকপি’র পটভূমি মণিপুর, নাগাল্যান্ড এবং মায়নামারও। পঞ্চাশের দশক থেকেই ও সব অঞ্চলে যাওয়ার সুযোগ আমার হয়েছিল বহুবার। ‘বাবলি’ উপন্যাসটি এবং দু-একটি ছোটগল্প ওই পটভূমিতে লেখা ছাড়া অন্য কিছু‍ই লিখিনি। ‘কাঙ্গপোকপি’ একটি নাগা শব্দ। এর মানে, মশার জন্মস্থান। এই নামে মণিপুর ও নাগাল্যান্ডের সীমান্তে একটি জায়গা আছে। কাঙ্গপোকপি একটি গোয়েন্দা-উপন্যাস। 

‘ঋজুদার সঙ্গে স্যেশেলসে’-ও একটি গোয়েন্দা উপন্যাস। এর পটভূমি ভারত মহাসাগরের স্যেশেলস আইসল্যান্ডস। এই দ্বীপপুঞ্জর এলাকা এতই ছোট যে মানচিত্রে তা খুঁজে বের করাই মুশকিল। উনিশশো ঊনআশি খ্রিস্টাব্দে আফ্রিকা থেকে ফেরার সময়ে ওই দ্বীপপুঞ্জে আমি ছিলাম সপ্তাহখানেক। এই উপন্যাসটিও গোয়েন্দা উপন্যাস। 

এ দুটি গোয়েন্দা উপন্যাস ছাড়াও আরও একটি গোয়েন্দা উপন্যাস আছে এতে, ‘ঋজুদার সঙ্গে ম্যাকক্লাস্কিগঞ্জে’। কানাডার এক মুজ শিকারি সেখানে তার এক পরিচিতকে খুন করে পালিয়ে আসে দেশ থেকে। সেই খুনিই এই উপন্যাসের সূত্রপাত। 

ঋজুদার কোনও কাহিনীই শিশুপাঠ্য ঠিক নয়। কিশোর এবং তাদের দাদা দিদি এবং মা-বাবাদেরও খুবই প্রিয় এই ঋজুদা-কাহিনীগুলি। অসমবয়সীদের কাছ থেকে অগণ্য চিঠি পাই বলেই এ কথা জানি। 

আশা করি ঋজুদা সমগ্রর তৃতীয় খণ্ডও আপনাদের ভাল লাগবে। যদি একটি লেখাও খারাপ লাগে তবে দয়া করে নির্দ্বিধায় আমাকে খারাপ লাগার কারণ উল্লেখ করে চিঠি দিলে খুব খুশি হব। সময় থাকলে, বলতে পারি যে, উত্তরও দেব। 

ইতি প্রীতিধন্য লেখক 
পোস্ট বক্স নাম্বার ১০২৭৬
কলকাতা ৭০০ ০১৯ 

Book Content

ল্যাংড়া পাহান
ঋজুদার সঙ্গে বক্সার জঙ্গলে
ঋজুদার সঙ্গে অচানকমার-এ
কাঙ্গপোকপি
ঋজুদার সঙ্গে স্যেশেলসে
ঋজুদার সঙ্গে ম্যাকক্লাস্কিগঞ্জে
ঋজুদার সঙ্গে পুরুণাকোটে

জংলিমহল – বুদ্ধদেব গুহ

অ্যালগি – বুদ্ধদেব গুহ

ভালো লাগে না – বুদ্ধদেব গুহ

আলোকঝারির দিনগুলি – বুদ্ধদেব গুহ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑

Login
Accessing this book requires a login. Please enter your credentials below!

Continue with Google
Lost Your Password?
এভারগ্রিন বাংলা লোগো
Register
Don't have an account? Register one!
Register an Account

Continue with Google

Registration confirmation will be emailed to you.