• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আতঙ্ক সমগ্ৰ – কৌশিক মজুমদার

লাইব্রেরি » কৌশিক মজুমদার » আতঙ্ক সমগ্ৰ – কৌশিক মজুমদার
আতঙ্ক সমগ্ৰ - কৌশিক মজুমদার
লেখক: কৌশিক মজুমদারবইয়ের ধরন: ভৌতিক, হরর, ভূতের বই

আতঙ্ক সমগ্ৰ – কৌশিক মজুমদার

Atanka Samagra by Kaushik Majumdar

প্রথম প্রকাশ : নভেম্বর 2025
প্রচ্ছদ : অর্ক চক্রবর্তী
অলংকরণ : গৌতম কর্মকার

উৎসর্গ

রাত গভীর হলে যারা দরজার ফাঁক দিয়ে উঁকি দেয়, যারা আমার মেঝের তলায় ধারালো নখ দিয়ে আঁচড় কাটে, যারা জানালার কাচে শীতল কুয়াশা জমিয়ে অভিশাপ লেখে, আর কানের মধ্যে যাদের অবিরাম ফিসফিসানি ছাড়া বইয়ের একটা শব্দও লেখা হত না,

এই বই তাদের।

.

কৃতজ্ঞতা

প্রতিষ্ঠান— অরণ্যমন, আফসার ব্রাদার্স, পত্রভারতী, গপ্পো মীরের ঠেক, এফএম গোল্ড, প্ৰাচী

ব্যক্তিঋণ— অরুন্ধতী মজুমদার, আবরার আবীর, গোধূলি শর্মা, গৌতম কর্মকার, মীর আফসার আলি, প্রদীপ গরাই, প্রান্ত ঘোষ দস্তিদার, তন্নিষ্ঠা মজুমদার, তুষার মাজি, রণিতা চট্টোপাধ্যায়, রাজর্ষি গুপ্ত, সালমান হক, সৌভিক চক্রবর্তী

.

ভূমিকা

শ্রী সৌমিত্র চট্টোপাধ্যায় একবার আমার এক বেতার ঠেকে বলেছিলেন, “ভূতে বিশ্বাস করি না, ভূতের ভয়ে বিশ্বাস করি!” কী চমৎকার কথা! আজ কৌশিকের ‘আতঙ্ক সমগ্র’-র জন্য দু-কলম টাইপ করতে গিয়ে হঠাৎ মনে পড়ে গেল সেই ফেলে আসা আড্ডাটা। আমি নিজেই এসব ব্যাপারে ভীষণ অদ্ভুত। মানে ভয় পাই, স্বীকারও করি, কিন্তু লোভে পড়ে/শুনে/দেখে বিস্তর মজাও পাই। এবার মজুমদার মহাশয়ের লেখা ভৌতিক-অলৌকিক গপ্পোগুলো নিজে তো পড়বই, সঙ্গে পাঠককেও অনুরোধ করব, কোন গল্পোটা তিনি চান ঠেকে পরিবেশিত হোক, সেটা উনিই সাজেস্ট করে লেখককে জানান। কৌশিককে ঠেকের তরফ থেকে অনেক শুভেচ্ছা। নির্ভয়ে লিখে যান। ঠেক আপনার পাশে আছে।

মীর আফসার আলি

.

লেখকের কথা

আমার ছোটোগল্প লেখার হাতেখড়ি কিশোর ভারতী পত্রিকায়। ওখানেই ২০১৫ সালে ‘টেলিপ্যাথি’ নামের একটা গল্প লিখে আমার ছোটোগল্প লেখায় হাত পাকানো। তারপর বহুদিন পর্যন্ত একমাত্র কিশোর ভারতীতেই গল্প লিখেছি। তবে নিয়মিত না, কদাচিৎ। পরে অরণ্যমন ও জয়ঢাক প্রকাশনী থেকে প্রকাশিত সৌভিক চক্রবর্তীর সম্পাদনায় নানা জঁর ফিকশন সংকলন বেরোলে তাতেও ভয় বা আতঙ্কের গল্প লিখে পাঠকদের প্রশংসা পাবার পর নিজের প্রতি সামান্য আত্মবিশ্বাস বাড়ল। সাহস জোগালেন বাংলাদেশের দুই সম্পাদক, সালমান হক ও প্রান্ত ঘোষ দস্তিদার। বাংলাদেশের আফসার ব্রাদার্স থেকে নিয়মিত নতুন লেখকদের যে অলৌকিক, অপার্থিব কাহিনির সংকলনগুলো প্রকাশ পায়, তাঁদের প্রতিটাতেই তাঁরা আমার গল্প প্রকাশ করেছেন। এঁদের সবার কাছে আমি কৃতজ্ঞ।

এর আগে আমার লেখা সব রহস্য গল্প আর ভয়ের গল্পের মেলবন্ধন ঘটিয়ে একের পর এক দুটো বই, আঁধার আখ্যান ও আবার আঁধার বুক ফার্ম থেকে প্রকাশিত হয়। কিন্তু হরর নিয়ে লেখা থেমে ছিল না একেবারেই। এতে নতুন করে পালে হাওয়া লাগাল ‘গপ্পো মীরের ঠেক’ অডিও চ্যানেলখানি। মূলত মীরদা ও কনটেন্ট হেড গোধূলি শর্মার উৎসাহেই ওই চ্যানেলের ‘অরিজিনালস’ হিসেবে ‘খিদে’ গল্প ও ‘জুজুমা’ উপন্যাসটি লেখা। দুটির অভাবনীয় জনপ্রিয়তা দেখে বুক ফার্মের প্রকাশক শান্তনু ঘোষ একটি অভিনব প্রস্তাব দেন। যেহেতু আঁধার আখ্যান ও আবার আঁধার বই দুখানির স্টক শেষ (আর ছাপা হবে না), উক্ত দুটি বইয়ের শুধুমাত্র হরর গল্পগুলো বেছে, তার সঙ্গে বাংলাদেশে প্রকাশিত এবং এ দেশে অপ্রকাশিত নতুন গল্প ও গপ্পো মীরের ঠেক-এর ‘অরিজিনালস’ কাহিনিগুলো একত্র করে একটা বই করা যাক না কেন! বুক ফার্মের ক্লাসিক লেখকদের হরর গল্পসংকলন নিয়ে ‘ভয় সমগ্র’ সিরিজ এখন কাল্ট স্ট্যাটাস পেয়েছে। শান্তনু জানায়, কনটেম্পোরারি লেখকদের ভয়ের গল্প নিয়ে সে একইরকম একটা সিরিজ আনতে চায়। নাম ‘আতঙ্ক সমগ্র’। সেই সিরিজের শুরুই হবে আমার বই দিয়ে।

এ যেন সেই গডফাদার ছবির “I’ll make him an offer he can’t refuse” ধরনের প্রস্তাব। বুঝতেই পারছেন, এই লোভ সামলানো মুশকিল। ফলাফল আপনাদের হাতেই। একেবারে শুরুতে মীর আফসার আলির মন ভালো করা ভূমিকা আর শেষপাতে বইটি নিয়ে অনবদ্য এক পরিশিষ্ট লিখেছেন আমাদের ভূত বিশেষজ্ঞ “বরদা” থুড়ি অধ্যাপক রাজর্ষি গুপ্ত। বইয়ের দুরন্ত মলাটটি প্রিয় শিল্পী অর্ক চক্রবর্তীর সৃষ্টি, ভিতরে প্রবাদপ্রতিম শিল্পী গৌতম কর্মকারের অনবদ্য সব অলংকরণ আর সামগ্রিক লে-আউটে তুষার মাজি আর প্রদীপ গরাইয়ের হাতযশ। আর কি… এবার বিচারক আপনারা। নিঃসঙ্কোচে জানাবেন বইটি কেমন লাগল।

আপনার পাঠ ভয়াল হোক।

কৌশিক মজুমদার

পিডিএফ ফাইলে কিছু স্পষ্টতা থাকায় প্রুফরীডে কিছু ভুল থাকতে পারে

Book Content

জুজুমা – কৌশিক মজুমদার
রোগ – কৌশিক মজুমদার
মনা – কৌশিক মজুমদার
খিদে – কৌশিক মজুমদার
টেলিপ্যাথি – কৌশিক মজুমদার
পিপহোল – কৌশিক মজুমদার
শল্লের নাভি – কৌশিক মজুমদার
অভিশাপ – কৌশিক মজুমদার
আতঙ্ক – কৌশিক মজুমদার
রৌরবকাল – কৌশিক মজুমদার
একানড়ে – কৌশিক মজুমদার
বনফায়ার – কৌশিক মজুমদার
পেডিকিওর – কৌশিক মজুমদার
অপদেবতা – কৌশিক মজুমদার
নজরদার – কৌশিক মজুমদার
প্রেতিনী – কৌশিক মজুমদার
অন্তরের অমীমাংসিত মৃত্যুও অন্যান্য ঘটনাবলি – কৌশিক মজুমদার
স্ন্যাপচ্যাট – কৌশিক মজুমদার
সে এক অদ্ভুত পার্টি – কৌশিক মজুমদার
পাকড়ো ছোড়ো – কৌশিক মজুমদার
সাজাঘর – কৌশিক মজুমদার
ভোজ কয় যাহারে – কৌশিক মজুমদার
নরকযাত্রা – কৌশিক মজুমদার
জন্মদিন – কৌশিক মজুমদার
কেউ কোত্থাও নেই – কৌশিক মজুমদার
পরিশিষ্ট – ‘আতঙ্ক সমগ্র’: সমগ্র আতঙ্কের খতিয়ান
ডিটেকটিভ তারিণীচরণ -কৌশিক মজুমদার

ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

নোলা : খাবারের সরস গপ্পো

নোলা : খাবারের সরস গপ্পো – কৌশিক মজুমদার

সূর্যতামসী কৌশিক মজুমদার

সূর্যতামসী – কৌশিক মজুমদার

অগ্নিনিরয় কৌশিক মজুমদার

অগ্নিনিরয় – কৌশিক মজুমদার

Reader Interactions

Comments

  1. Megh

    December 9, 2025 at 1:21 am

    Please upload ডিটেকটিভ তারিনীচরন written by কৌশিক মজুমদার

    Reply
    • Pritha Mukherjee

      January 28, 2026 at 6:54 am

      Please send the pdf of this book

      Reply
  2. Megh

    December 9, 2025 at 7:33 am

    Please upload কাফনের ঘ্রাণ written by সুস্মিতা সাহা

    Reply
  3. Megh

    December 9, 2025 at 8:23 am

    Please upload দ্রোণ written by সন্দীপ দাস

    Reply
  4. Megh

    December 9, 2025 at 10:56 pm

    Please upload ত্রিভুজ written by সাথী দাস

    Reply
  5. Megh

    December 9, 2025 at 10:57 pm

    Please upload ভালোবাসা কারে কয় written by Sayantani patatunda

    Reply
  6. Suchana Mukherjee

    December 15, 2025 at 2:23 am

    ত্রিজিত কর এর লেখা সুইটু গল্পটি upload করুন

    Reply
  7. Anno

    December 27, 2025 at 11:13 am

    এক সুলতান এক পিশাচসিদ্ধ by Bookfarm গল্পটি upload করুন pls.

    Reply
  8. Rajdeep Ghosh

    December 29, 2025 at 9:08 am

    Dhonyobad apnader

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑

Login
Accessing this book requires a login. Please enter your credentials below!

Continue with Google
Lost Your Password?
এভারগ্রিন বাংলা লোগো
Register
Don't have an account? Register one!
Register an Account

Continue with Google

Registration confirmation will be emailed to you.