• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আতঙ্কের নেপথ্যে – পল্লবী সেনগুপ্ত

লাইব্রেরি » পল্লবী সেনগুপ্ত » আতঙ্কের নেপথ্যে – পল্লবী সেনগুপ্ত
আতঙ্কের নেপথ্যে - পল্লবী সেনগুপ্ত
লেখক: পল্লবী সেনগুপ্তবইয়ের ধরন: ভৌতিক, হরর, ভূতের বই

আতঙ্কের নেপথ্যে – পল্লবী সেনগুপ্ত

আতঙ্কের নেপথ্যে – পল্লবী সেনগুপ্ত
ATANKER NEPATHE by Pallabi Sengupta
প্রথম প্রকাশ – সেপ্টেম্বর ২০২০
প্রচ্ছদ – সৌজন্য

.

উৎসর্গ

যে দুজন মানুষ আমায় নিরন্তর নানা তথ্য সরবরাহ ও পরামর্শ দিয়ে সাহায্য না করলে বইটি লিখেই উঠতে পারতাম না তাদের, আমার বাবা ড. প্রদীপ রঞ্জন সেনগুপ্ত
এবং
আমার ‘বেটার হাফ’ অভিষেক গুপ্ত কে

.

ভূমিকা

‘আতঙ্কের নেপথ্যে’ এই নাম থেকেই সহজেই অনুমেয় এই বইয়ের বিষয়বস্তু। হ্যাঁ এই বই এর মূল বিষয়বস্তু আবর্তিত হয়েছে মানুষের অন্যতম আদিম অনুভূতি ভয় ও আতঙ্ককে ঘিরে। কিন্তু এখন পাঠকের মনে প্রশ্ন জাগতেই পারে ভয়ের গল্প বা আতঙ্কের বই তো বাংলা সাহিত্যে ভূরি ভূরি লেখা হয়েছে এবং হয়ে চলেছে। তাহলে কেন পাঠক নিজের মূল্যবান সময় এবং অর্থ বিনিয়োগ করবেন এই বইটির প্রতি? আদৌ কী এমন কিছু আছে এই বইয়ের পাতায় যা পাঠককে নতুন কিছু পেতে সাহায্য করবে?

বইটির লেখক হিসেবে আমি বলতে পারি যে হ্যাঁ এই বইটি অবশ্যই অন্যান্য ভয় বা আতঙ্কের বইয়ের থেকে বেশ খানিকটাই স্বতন্ত্র। কারণ ‘আতঙ্কের নেপথ্যে’ হল বাংলায় লেখা সমকালীন সাহিত্যে প্রথম ‘রিয়্যালিটি হরর ফিকশান’ ধর্মী বই।

এই বইতে উঠে এসেছে ভারতবর্ষের এমন পাঁচটি জায়গার কথা যেগুলিকে তথাকথিত ভাবে ভৌতিক বা অভিশপ্ত স্থানরূপে অভিহিত করা হয়। কিন্তু কেন কালক্রমে সেই জায়গাগুলো হয়ে উঠল ভৌতিক আখ্যাপ্রাপ্ত, ঠিক কতটা অন্ধকারাচ্ছন্ন ও ভয়াবহ ইতিহাস জুড়ে আছে সেই নির্দিষ্ট জায়গাগুলির সাথে সেই আলোচনাই করার চেষ্টা করেছি এই বইতে। তবে শুধু নন ফিকশন এর তথ্য নয়, এই বইতে রয়েছে পাঁচটি বড় ফিকশন বড় গল্পও যে গল্পগুলির প্রতিটিই তৈরি হয়েছে সত্যিকারের ভৌতিক বা অভিশপ্ত জায়গার প্রেক্ষাপটে।

‘আতঙ্কের নেপথ্যে’ আজ পর্যন্ত করা আমার সব কাজগুলির মধ্যে সর্বাপেক্ষা ব্যতিক্রমী একটি কাজ। এই বইটির ভালোমন্দ বিচারের ভারও আমি আমার বাকি সব বই-এর মতোই আমার পাঠক বন্ধুদের হাতেই ন্যস্ত করলাম। আমার দীর্ঘদিনের পড়াশুনা ও একাধিক বিনিদ্র রজনীর ফসল এই কলমসন্তানকে আশা করি পাঠক বন্ধুরা আপন করে নেবেন ও ভালোবাসা দেবেন। সকলের মতামতের অপেক্ষা রইল।

ধন্যবাদান্তে
পল্লবী সেনগুপ্ত
দমদম নাগের বাজার

.

 এই বইটি লিখতে মূলত যে বইগুলির সাহায্য নিয়েছি আমি

১. Dhanuskodi – Life in a Ghost Town by Poonam Parihar

২. Haunted-Terrifying real life encounters with Ghosts and Spirits by Jay Alani and Neil D ‘Silva

৩. Haunted India by Chandan Sinha

৪. History of Cantonment Town in Shimla Hills by Dr. Neha Sharma

৫. All Thnings considered (blog) by Marrinne de Nazareth 

৬. In Loving Memory of Terra Verra by Jeena Chacko

এছাড়াও ইন্টারনেটে প্রাপ্ত বহু তথ্য, ব্লগ, আর্টিকেল আমায় সাহায্য করেছে, সাহায্য করেছেন আমার বাবার সহকর্মী বন্ধুরা যারা পেশায় ইতিহাসের অধ্যাপক।

Book Content

মায়াবী মূর্ছনা – পল্লবী সেনগুপ্ত
কালো পর্দার ওধারে – পল্লবী সেনগুপ্ত
স্বপ্নের আড়ালে – পল্লবী সেনগুপ্ত
একশো ষাট বছর পর – পল্লবী সেনগুপ্ত
মৃত্যু উপত্যকা – পল্লবী সেনগুপ্ত

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑

Login
Accessing this book requires a login. Please enter your credentials below!

Continue with Google
Lost Your Password?
এভারগ্রিন বাংলা লোগো
Register
Don't have an account? Register one!
Register an Account

Continue with Google

Registration confirmation will be emailed to you.