অ্যাডভেঞ্চার সমগ্র ৪ – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
অ্যাডভেঞ্চার সমগ্র ৪ – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
ADVENTURE SAMAGRA 4 A Collection of Adventures in Bengali by HIMADRIKISHOR DASGUPTA Published by Sudhangshu Sekhar Dey, Dey’s Publishing
প্রথম প্রকাশ : জানুয়ারি ২০১৯, মাঘ ১৪২৫
প্রচ্ছদ ও অলংকরণ: রঞ্জন দত্ত
.
আদরের পিংপিং (অন্বিতমা মুখার্জি)-কে
হেরম্যান (হিমাদ্রিকিশোর দাশগুপ্ত)
.
ভূমিকা
অ্যাডভেঞ্চার সমগ্র ৪। একমলাটে চারটি উপন্যাস! প্রাচীন অ্যাজটেক মন্দির থেকে আমাজনের গভীর অরণ্য, আফ্রিকার পর্বতসঙ্কুল উপত্যকা থেকে আমাদের পরিচিত কালিম্পঙ-এর পাইনবনে ছাওয়া অচেনা এক বৌদ্ধমঠ, বিচিত্র পঠভূমিতে রচিত হয়েছে এই অ্যাডভেঞ্চার উপন্যাসগুলি। এ বইয়ের প্রথম উপন্যাস— ‘তেজকাৎলিপোকার পিরামিড’ প্রথম প্রকাশিত হয়েছিল ‘সন্দেশ’ পত্রিকার কোনো এক বইমেলা সংখ্যাতে। এই উপন্যাস দীপাঞ্জন-জুয়ান জুটিকে নিয়ে লেখা প্রথম উপন্যাস। পাঠকদের অনুরোধে এই উপন্যাসটি এ বইতে স্থান দিতে পেরে ভালো লাগছে। দ্বিতীয় উপন্যাসটি পাঠকদের প্রিয় সুদীপ্ত-হেরম্যানকে নিয়ে। ‘ম্যামথের খোঁজে’ উপন্যাসটি কিছুদিন আগেই প্রকাশিত হয় ‘শুকতারা’র শারদ সংখ্যাতে। তৃতীয় উপন্যাস ‘প্রেতলামার মন্দির’ ও সদ্য প্রকাশিত ‘আমপাতা-জামপাতা’র শারদ সংখ্যাতে। আর এ বইয়ের শেষ তথা সর্ববৃহৎ উপন্যাস ‘সূর্যমন্দিরের শেষ প্রহরী’ সরাসরি পাণ্ডুলিপি থেকে প্রকাশিত হয়েছে।
বাংলার কিশোর-কিশোরী পাঠকরা শুধু নন, বড়রাও অ্যাডভেঞ্চার সাহিত্যের মাধ্যমে তাদের কৈশোরকে ফিরে পান। অ্যাডভেঞ্চার সাহিত্য তাই সবার কাছেই জনপ্রিয়।
আশা করি অ্যাডভেঞ্চার সমগ্র প্রথম তিনটি খণ্ডের মতো এই চতুর্থ খণ্ডটিকেও পাঠক-পাঠিকারা ভালোবেসে গ্রহণ করবেন।
হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
১ জানুয়ারি, ২০১৯
.
জন্ম ১৯৭৩, কলকাতায়। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে এম. এ., বর্তমান বাসস্থান কাঁচরাপাড়া। সর্বক্ষণের লেখক। গত তিনবছর ধরে শিশুকিশোরদের জন্য শারদ পত্রিকাতে সর্বাধিক উপন্যাস তিনিই লেখেন। ইংরেজিতে অনূদিত হয়েছে তার অ্যাডভেঞ্চার উপন্যাস। জনপ্রিয় রেডিও চ্যানেলগুলোতে নিয়মিত সম্প্রচারিত হয় তার রহস্য গল্প। গত এক দশকে প্রকাশিত বইয়ের সংখ্যা ৫০। ২০১৬ সালে পশ্চিমবঙ্গ সরকার তাকে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী শিশুকিশোর আকাদেমি পুরস্কার প্রদান করেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক সাহিত্য বিষয়ক সেমিনারে তিনি আমন্ত্রিত বক্তার ভূমিকা পালন করেন।
.
ফ্ল্যাপের লেখা
অ্যাজটেকদের প্রাচীন পিরামিড মন্দির। যেখানে দেবতার উদ্দেশ্যে দেওয়া হয় নরবলি… আফ্রিকার জনহীন এক পর্বতকন্দরে নাকি রয়েছে হাতিদের কবরখানা। রাশি রাশি হাতির দাঁত পড়ে থাকে সেখানে। সেই কবরখানার দ্বাররক্ষীরা কি প্রেতহস্তি… কালিম্পং-এর পাইন বনের গভীরে রয়েছে এক প্রাচীন বৌদ্ধ মঠ। সে মন্দিরের ভীষণ দর্শন তিব্বতি অপদেবতার মূর্তি কি নরঘাতক… আমাজন অরণ্যের গভীরে প্রাচীন ইনকাদের এক বাসস্থান। সেখানকার মন্দিরে পোষ মানানো হয় কালো বাঘকে। হিংস্র নখরের মৃত্যুদূতেরা আকাশ থেকে নেমে আসে… বিচিত্র পৃথিবীর অজানা-ভয়াল পটভূমিতে লেখা ৪টি রুদ্ধশ্বাস অ্যাডভেঞ্চার উপন্যাস এক মলাটে।
আফ্রিকার পার্বত্য প্রদেশে নাকি রয়েছে হাতিদের কবরখানা। রাশি রাশি হাতির দাঁত সেখানে, অ্যাজটেক সভ্যতার প্রাচীন পিরামিড, যেখানে দেওয়া হত নরবলি। অথবা পেরুর গা-ছমছমে কালো বাঘের ডেরা, ইতিহাসের ধ্বংসস্তূপ, আমাদের কাছেই পাইনবন ঘেরা কালিম্পং-এর ভৌতিক বুদ্ধমন্দির। বিচিত্র পটভূমিতে রোমাঞ্চকর গা-ছমছমে ৪টি অ্যাডভেঞ্চার উপন্যাস এক মলাটে।






Dhonyobad. Tobe adventure samgra 3 boi ti din pls.
সংগ্রহ করতে পারলে দেয়া হবে।
হিমাদ্রিবাবুর জলঙ্গির অন্ধকারে বইটা কি দেওয়া সম্ভব? অনুরোধ রইল।
সূচী –
কূর্মদেবতার কামড়
মালয় বনের আতঙ্ক
ডাকাউ ক্যাম্পের বন্দি
ঈগলের পালকে রক্তের দাগ
কালোটিয়ার দ্বীপে
Adventure Samagra 3 ta please ( Himadri kishore Dasgupta)
Plz Adventure 3 ta din plz.