• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

অথ রম্যকথা – অনন্যা পাল

লাইব্রেরি » অনন্যা পাল » অথ রম্যকথা – অনন্যা পাল
অথ রম্যকথা - অনন্যা পাল
লেখক: অনন্যা পালবইয়ের ধরন: রম্যরচনা

অথ রম্যকথা – অনন্যা পাল

Atho Ramyakatha By Ananya Pal

প্রথম প্রকাশ: জানুয়ারি ২০২০

প্রকাশক – অরুণাভ চট্টোপাধ্যায়, আত্মজা পাবলিশার্স

“ভালোর ভালো বলে এই দুনিয়ায় কিছুই তো নাই।
মন্দের ভালোই সত্যিকারের ভালো।
তাই নিয়েই খুশি থাকতে হয়।”
শিবরাম চক্রবর্তী
এই বইটি, প্রবাদপ্রতিম হাস্যরসিক ও
সাহিত্যিক শিবরাম চক্রবর্তীকে আমার শ্রদ্ধার্ঘ।

.

বইটি সম্পর্কে দু-চার কথা

সভ্যতার অগ্রগতির সাথে স্বভাবতই আমাদের জীবনযাত্রা হয়ে পড়েছে ব্যস্ততাময় ও জটিল; সহজ সরল প্রাণখোলা হাসির অবকাশ সেখানে কম। কিন্তু ভালো থাকার পেছনে এই হাসির অবদান একবাক্যে স্বীকার করবেন সকলেই; সমাজে যখন ডিপ্রেশান এক গভীর ও দ্রুত বিস্তার প্রাপ্ত ব্যাধি, হাসির প্রয়োজন সেক্ষেত্রে বেড়েছে বই কমে নি। হাসির গল্প বা রম্য রচনার আঙ্গিক অনেকরকম হতে পারে, তবে নিজেকে নিয়ে হাসতে পারা আমার ব্যক্তিগত পছন্দের, হয়তো এতেই আমি সবচেয়ে স্বচ্ছন্দ। সেকারণেই, এই বইয়ের প্রথম আঠেরোটি গল্প আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার প্রতিফলন, তা সে নিজের দেশে, অথবা বিদেশে থাকাকালীন বা কোথাও বেড়াতে গিয়েই হোক। আশা রাখি আমার মত আর পাঁচজন সাধারণ বাঙালীও গল্প গুলির সাথে একাত্ম বোধ করবেন। বইয়ের প্রথম (কণিষ্ক), পঞ্চম (কুল না ফুল), ষষ্ঠ (রাগে অনুরাগে) ও বিংশতম (আলাপচারিতা) গল্পগুলি আমার ঢাকায় থাকাকালীন ওখানকার বিখ্যাত ‘প্রথম আলো’ দৈনিকপত্রিকায় বেরিয়েছিল।

 বইয়ের বেশ কয়েকটি গল্প আমার বেড়ানোর অভিজ্ঞতা নিয়ে লেখা; যেমন ‘বাহারে সমুদ্রবিহার’, ‘জঙ্গল সাফারি ও গদাযুদ্ধ’, ‘মাসাইয়ের জঙ্গলে’, ‘দাঁড়ে দাঁড়ে দুম্’, ‘কিমোনো কথা’ ও ‘হরিণে হরিল হৃদি’। এই গল্পগুলি রম্যরচনার গণ্ডী পেরিয়ে ভ্রমণগদ্যও বটে, হয়তো ভ্রমণপ্রিয় পাঠকেরা এগুলিতে সেই অতিরিক্ত স্বাদ পাবেন।

 বইয়ের শেষ গল্প ‘দশ এক্কে দশ’ দশটি পরস্পর জড়িত গল্পের সমাহার, যেখানে সমাজের বিভিন্ন স্তরের মানুষের জীবনযাত্রার প্রতিফলন ঘটেছে। খানিকটা পরীক্ষামূলক ভাবেই এর প্রথম তিনটি গল্প লিখেছিলাম, যা নবকল্লোলএ ডিসেম্বর ২০১৮ সংখ্যায় প্রকাশিত হয়; পরে বাকি সাতটি গল্প তার সাথে জুড়ে একটি ঘটনাবৃত্তকে সম্পূর্ণ করি।

 চিত্রাঙ্কণ যোগে গল্পগুলি অন্য মাত্রা পেয়েছে বলেই আমার বিশ্বাস; আমার এই ভাবনা কে সযত্নে বাস্তবায়িত করেছেন প্রকাশক ও অঙ্কণ শিল্পী, তাঁদের কাছে এর জন্যে আমি বিশেষ কৃতজ্ঞ।

 আমার আন্তরিক কৃতজ্ঞতা এই বইটির পাঠকমণ্ডলীর কাছেও, তাঁদের উৎসাহেই ভবিষ্যতে আরো এগিয়ে যাবার স্পর্ধা রাখি।

অনন্যা পাল

Book Content

কনিষ্ক – অনন্যা পাল
রঙবাহার – অনন্যা পাল
পিরীতি বিষম জ্বালা – অনন্যা পাল
হা-চিত্রাঙ্গদা – অনন্যা পাল
কুল না ফুল – অনন্যা পাল
রাগে অনুরাগে – অনন্যা পাল
আজব অভিজ্ঞতা – অনন্যা পাল
লুটেরা বাতাস – অনন্যা পাল
বাহারে সমুদ্র বিহার – অনন্যা পাল
একটি গোয়েন্দা ছবি ও পাঁচ ভূত – অনন্যা পাল
লহ প্রণাম – অনন্যা পাল
জঙ্গল সাফারি ও গদাযুদ্ধ – অনন্যা পাল
মাসাইয়ের জঙ্গলে – অনন্যা পাল
ম্যাসাজ মহিমা – অনন্যা পাল
চুল বাহার – অনন্যা পাল
দাঁড়ে দাঁড়ে দুম্‌ – অনন্যা পাল
কিমোনো কথা – অনন্যা পাল
হরিণে হরিল হৃদি – অনন্যা পাল
সেদিন দুজনে – অনন্যা পাল
আলাপচারিতা – অনন্যা পাল
স্পর্শকাতর ফোন – অনন্যা পাল
দাদাগিরি – অনন্যা পাল
বারবেলায় – অনন্যা পাল
দশ এক্কে দশ – অনন্যা পাল
পুষ্পকেতুর পঞ্চরহস্য

পুষ্পকেতুর পঞ্চরহস্য – অনন্যা পাল

Reader Interactions

Comments

  1. JEET SARKAR

    July 14, 2026 at 2:45 pm

    Please upload কলকাতা নুয়া written by রাজর্ষি দাস ভৌমিক

    Reply
  2. JEET SARKAR

    July 14, 2026 at 2:53 pm

    Please upload দ্বিতীয় রিপু written by Moushumi Dutta

    Reply
  3. Sayani Mandal

    July 15, 2026 at 1:44 am

    Can you please upload “Vivek series”(the secret wound, The silent zone) by Subhadip Chakrabarty?

    Reply
  4. Sdg

    July 15, 2026 at 11:29 pm

    দাদা, পসিবল হলে নতুন কিছু ভূতের বই দেবেন প্লিজ।
    সায়ন্তনী পূততুন্ডর বা বিভা-ভূতুম… এরম কিছু

    Reply
  5. অরোরা

    July 16, 2026 at 7:39 am

    দুঃস্বপ্নের দ্বিতীয় প্রহর, মুহাম্মদ জাফর ইকবাল, বইটা আপলোড করেন, প্লিজ

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑

Login
Accessing this book requires a login. Please enter your credentials below!

Continue with Google
Lost Your Password?
এভারগ্রিন বাংলা লোগো
Register
Don't have an account? Register one!
Register an Account

Continue with Google

Registration confirmation will be emailed to you.