২৫টি সেরা রূপকথা – রতনতনু ঘাটী
পারুল প্রকাশনী প্রাইভেট লিমিটেড
প্রথম প্রকাশ ২০১৮
.
বাংলা রূপকথার বই প্রকাশনার প্রাণপুরুষ
শ্রীগৌরদাস সাহা
শ্রদ্ধাস্পদেষু।
.
রূপকথা চিরদিনের
সময়ের সঙ্গে সঙ্গে রূপকথার গল্প বদলে গেছে। বদলে গেছে ছোটোদের মনোজগৎও। এখন মাউসের একটা ক্লিকেই গোটা বিশ্বব্রহ্মান্ড তাদের হাতের নাগালে। তাই লেখা হচ্ছে এখন নতুন রূপকথা। এখনকার রূপকথায় রাজা আছে, রানি আছে, রাজপুত্র-রাজকন্যে আছে, সাতমহলা রাজপ্রাসাদ আছে, রাক্ষস-খোক্কসও আছে, কিন্তু তাদের গায়ে লেগে আছে এখনকার জীবনের গন্ধ। আবার অনেক সময় রাজা-রানিও নেই, আছে গাছ-ফুল-পাখি নিয়ে আর এক নতুন রূপকথা। যে রূপকথা দুর্গমকে জয় করে মানুষের জন্যে সুখবর বয়ে আনতে শেখায় ছোটোদের। প্রকৃতিকে ভালোবাসার কথা ছড়িয়ে আছে এইসব রূপকথায়। এই রূপকথার গল্পগুলো পড়তে পড়তে পরিবেশ রক্ষা করে এক সুন্দর পৃথিবী গড়ে তুলতে শিখবে ছোটোরা। এখানেই রূপকথায় জয়। সারাপৃথিবী জুড়ে রূপকথা থাকবে চিরদিন। আমার লেখা একশোরও বেশি রূপকথার গল্প থেকে ‘সেরা ২৫টি’ বেছে নেওয়ার কাজটি খুব কঠিন। একটি গল্পকে বেছে নিলে, আর -একঢি গল্প মুখ বার করে দাঁড়ায়, সেকেন বাদ পড়ল? তবু ২৫টি গল্প নির্বাচন করতেই হল। মুখ ভার বাকি গল্পদের বলেছি, ‘তোমরা আছ পরের বইতে!’
রতনতনু ঘাটী




Leave a Reply